শরিফুল হাসান বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্তে এখনো অটল মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রেজাক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিষয়টি অবহিত করেছেন। বার্তা সংস্থা এএফপি ও মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, ত্রিনিদাদ ও টোবাগোতে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার …
আড়াই হাজার এনজিওর হাল ধরে আছে বেহাল এনজিও ব্যুরো! শরিফুল হাসান বিদেশি অর্থে পরিচালিত দেশের বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে পড়াসহ নানা অভিযোগ আছে। আছে যেনতেনভাবে অর্থ-খরচ ও প্রকল্প শেষ করার অভিযোগও। এসব বিষয় তদারকির জন্য সরকারের একমাত্র প্রতিষ্ঠান এনজিওবিষয়ক ব্যুরো। কিন্তু তাদের তত্ত্বাবধান, নজরদারি, নিরীক্ষা নিয়েও আছে নানা অভিযোগ। ফলে পুরো এনজিও খাতের …
স্নাতক ডিগ্রির টাকা নিয়ে কর্তৃপক্ষ জানাল তাদের অনুমতি নেই শরিফুল হাসান বিমান চালনা বিদ্যায় প্রকৌশলী (অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার) হওয়ার স্বপ্ন দেখেছিলেন শহীদুল্লাহ তুষার। তাই দেশের একটি কলেজ যখন এই বিষয়ে স্নাতক ডিগ্রি চালুর ঘোষণা দেয়, তখন আগ্রহী হয়ে কলেজটিতে ভর্তি হন তিনি। খরচ করেন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। কিন্তু প্রকৌশলী হওয়া তো দূরের কথা, এখন …
শরিফুল হাসান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোর (বিএমইটি) ছাড়পত্র থাকার পরও ১৩০ জন শ্রমিককে বিদেশে যেতে দেয়নি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশ।বিমানবন্দরের বিএমইটি কল্যাণ তহবিলের কর্মকর্তারা বলেছেন, তাঁদের ছাড়পত্র ঠিক ছিল। কিন্তু অভিবাসন পুলিশের কম্পিউটারে ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। তবে অভিবাসন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তাঁদের যেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তাঁরা সেখানে যাচ্ছিলেন …
শরিফুল হাসান জুয়েল রানার বাড়ি মেহেরপুর সদরের রাইপুর এলাকায়। দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে গত বছর এমাছেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি মালয়েশিয়া যান। কথা ছিল ভালো বেতনের চাকরি পাবেন। কিন্তু সেখানে যাওয়ার মাসখানেক পরেই পুলিশ তাঁকে আটক করে। কিছুদিন জেল খেটে শেষ পর্যন্ত তিনি দেশে চলে আসতে বাধ্য হন। জুয়েল রানা …





