রিপোর্টিং

কুয়েতের জেলে নারীসহ ২৯০ বাংলাদেশির মানবেতর জীবন

শরিফুল হাসান কুয়েতের কারাগারে ১২ জন নারীকর্মীসহ ২৯০ জন বাংলাদেশি মানবেতর জীবন কাটাচ্ছেন। তাঁদের কখন কীভাবে দেশে ফেরত পাঠানো হবে, তা এখনো নিশ্চিত নয়। ভিসার মেয়াদ না থাকায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এই কর্মীদের অনেকেই ছয়-সাত বছর ধরে জেলে আছেন।গত ২০ জানুয়ারি কুয়েতের পার্লামেন্টে এসব তথ্য জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ জাবের আল খালেদ আল-সাবাহ। স্বরাষ্ট্রমন্ত্রী …

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি.

অবশেষে পদ সৃষ্টি হলো, কিন্তু তাঁরা পদোন্নতি পেলেন না শরিফুল হাসান তাঁরা চারজন ১০ বছর ধরে ব্যবস্থাপক পদে চাকরি করেছেন। বার্ষিক প্রতিবেদন (এসিআর) ও যোগ্যতায় তাঁদের অবস্থান শুরুতে। তার ওপর সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পদোন্নতি পাচ্ছিলেন না; কারণ পদ নেই। অবশেষে পদ সৃষ্টি হলো। কিন্তু জ্যেষ্ঠ তালিকায় থাকা ওই চারজনকে বাদ দিয়ে পদোন্নতি দেওয়া হলো …

দেশে আড়াই লাখ এনজিও!

শরিফুল হাসান বাংলাদেশকে বলা হয় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মডেল। ১৯৭১ সালে যুদ্ধ-পরবর্তী বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি সংস্থা ত্রাণ-পুনর্বাসন ও চিকিত্সা-স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর থেকে দেশে অসংখ্য এনজিও হয়েছে। এনজিওর নামেও নিবন্ধন পেয়েছে অসংখ্য সংগঠন।কিন্তু সত্যিকারভাবে দেশে এনজিওর মোট সংখ্যা কত? সরকারের একটি হিসাব অনুযায়ী এ …

সমস্যার সমাধানে যাচ্ছে প্রতিনিধিদল

লিবিয়ায় জনশক্তি রপ্তানি কমছে, নানা কারণে সৃষ্টি হয়েছে সংকট শরিফুল হাসান বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার লিবিয়ায় হঠাত্ করে শ্রমিক রপ্তানি কমে গেছে। বিশ্বমন্দার কারণে ২০০৯ সালে সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েতসহ বিভিন্ন শ্রমবাজারে যখন সংকট ছিল, তখন বাংলাদেশের একটি বড় বাজার ছিল লিবিয়া। কিন্তু জাল ভিসা, প্রতারণাসহ নানা কারণে সেখানে শ্রমিক পাঠানো নিয়ে সম্প্রতি …

উল্টো পথে ছাত্রলীগ

শরিফুল হাসান আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখার ঘোষণা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর থেকেই শিক্ষাঙ্গনগুলোতে উল্টো সন্ত্রাস সৃষ্টি করে ছাত্রলীগ। তাদের আধিপত্য বিস্তারের চেষ্টার কারণে বছরজুড়েই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অস্থিরতা। বন্ধ হয়ে যায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা সারা বছর যেমন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে ছিলেন, …