জনশক্তি/প্রবাসী

বাবার জন্য ভালোবাসা

শরিফুল হাসান নেথা ইসলামের বয়স ৪০; থাকেন যুক্তরাজ্যে; পেশায় সাইকোথেরাপিস্ট। মানে, মনস্তাত্ত্বিক পদ্ধতিতে মানসিক আবেগঘটিত সমস্যার চিকিৎসা দেন তিনি। কিন্তু অসামান্য এক আবেগ এই মেয়েটিকেই তাড়িয়ে বেড়াচ্ছে ৩৭ বছর ধরে। সেই তাড়না তাঁকে নিয়ে এসেছে বাংলাদেশে; তাঁর বাবার দেশে। তিনি খুঁজছেন তাঁর বাবা ফকরুল ইসলামকে।কেন খুঁজছেন? তিন বছরের একটি মেয়ে বাবার কী কী স্মৃতি মনে …

‘সরকার শুধু বিপদে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনবে’

একই সঙ্গে স্বস্তি আর উদ্বেগের কান্না লিবিয়াফেরত প্রবাসীদের শরিফুল হাসান বুধবার বেলা তিনটা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল। একজন একজন করে প্রবাসী বাংলাদেশি বেরিয়ে আসছিলেন বাইরে। এই দলটির সবাই এসেছেন লিবিয়া থেকে। বেশির ভাগই ফিরেছেন নিঃস্ব হয়ে, কেউ কেউ এক কাপড়ে। কিন্তু চরম বিপদ থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার স্বস্তি তাঁদের চোখেমুখে। একই সঙ্গে …

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টা

মোজাম্বিকের কারাগারে ৩৭২ বাংলাদেশি, উদ্বিগ্ন স্বজনেরা শরিফুল হাসান জাল ভিসা নিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুপ্রবেশের পর গ্রেপ্তার হওয়া ৩৭২ জন বাংলাদেশি মোজাম্বিকের একটি কারাগারে আটক আছেন। বাংলাদেশে অবস্থানরত উদ্বিগ্ন স্বজনেরা তাঁদের দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।আটক এই বাংলাদেশিদের বেশির ভাগের বাড়ি নোয়াখালী, ফেনী ও চাঁদপুরে। স্বজনেরা জানিয়েছেন, দক্ষিণ অফ্রিকায় ভালো কাজ দেওয়ার কথা বলে …

আমিরাতে ২০০ বাংলাদেশি বেতন পাচ্ছেন না

শরিফুল হাসান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠানের ২০০ বাংলাদেশি শ্রমিক সাত-আট মাস ধরে বেতন পাচ্ছেন না। একই সঙ্গে চরম খাদ্য-সংকটেও পড়েছেন তাঁরা। ইউএইর শ্রম অধিদপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা হচ্ছে না। এ অবস্থায় মরুভূমির একটি ক্যাম্পে অমানবিক জীবন যাপন করতে হচ্ছে তাঁদের।এই শ্রমিকেরা ইউএইর আল মিরাইখি জেনারেল কন্ট্রাকটিং নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ইউএইর …

মানব পাচার আইন জনশক্তি রপ্তানিতে বাধা সৃষ্টি করবে

শরিফুল হাসান প্রস্তাবিত মানব পাচার প্রতিরোধ আইনের দুটি ধারার কারণে দেশের জনশক্তি রপ্তানি খাত চরম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিদেশে কাজের জন্য গিয়ে কেউ শোষণের শিকার হতে পারেন—এটা জেনেও এ কাজে সহায়তাকে মানব পাচারের সমতুল্য গণ্য করার যে বিধান উল্লিখিত খসড়া আইনে রয়েছে, তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।বৈদেশিক …