জনশক্তি/প্রবাসী

প্রবাসীরা ফিরলে সরকার পাশে থাকে না

অনিশ্চয়তায় লিবিয়াফেরত ৩২ হাজার কর্মী-পরিবার শরিফুল হাসান বিদেশে গিয়ে ভাগ্য ফেরাবেন, এ আশায় জমিজমাসহ সর্বস্ব বিক্রি করে আড়াই লাখ টাকা খরচ করে লিবিয়ায় গিয়েছিলেন ফরিদপুরের সুজাত মিয়া। কিন্তু মাত্র নয় মাসের মাথায় তাঁকে ফিরে আসতে হয়েছে। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সুজাত মিয়ার এখন দিশেহারা অবস্থা। লিবিয়া থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সুজাত প্রথম আলোকে বলেন, ‘খরচের অর্ধেক …

কানাডায় কিশোরী সিহামের দারুণ সাফল্য

শরিফুল হাসান কানাডার সাসকাচুয়ানে এক ইংরেজি বানান প্রতিযোগিতায় ছয় হাজার প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি কিশোরী সিহাম আবদুল্লাহ।কানাডার বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি সংবাদপত্রের স্বত্বাধিকারী পোস্ট মিডিয়া নেটওয়ার্ক ১১ বছর ধরে ‘স্পেলিং বি’ নামে এই বানান প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গত বছর সিহাম চূড়ান্ত পর্বে এতে রানারআপ হয়েছিল।সাসকাচুয়ান থেকে বের হওয়া পোস্ট মিডিয়া গ্রুপের জনপ্রিয় দৈনিক …

চকলেট চাই না, মা, তুমি ফিরে আসো

শরিফুল হাসান লিবিয়ায় এখন চলছে রাজনৈতিক সহিংসতা। গাদ্দাফির সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে প্রতিদিন অনেক হতাহতের ঘটনা ঘটছে। লিবিয়ার বিভিন্ন শহরের সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিতে আসছেন আহত লোকজন। ফলে চিকিৎসক ও সেবিকাদের এখন দম ফেলার সুযোগ নেই। বাংলাদেশের ৭০০ চিকিৎসক ও সেবিকা আছেন লিবিয়ার বিভিন্ন হাসপাতালে। এঁদের বেশির ভাগই আবার নারী। সরকারিভাবে তাঁরা …

বিদেশে গেছেন দেড় লাখ

বাড়ছে অভিবাসী নারীকর্মীর সংখ্যা শরিফুল হাসান বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ জনশক্তির রপ্তানি কমলেও বেড়েছে অভিবাসী নারীকর্মীর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট চার হাজার ৮৬৫ জন নারীকর্মী বিভিন্ন দেশে গেছেন। গত বছরের প্রথম দুই মাসে এই সংখ্যা ছিল তিন হাজার ৫৭০ জন। আর গত ২০ বছরে বিদেশে গেছেন দেড় লাখ নারীকর্মী।প্রবাসীকল্যাণ …

বাবা নেই, তবে পরিবার পেলেন নেথা

শরিফুল হাসান বাবার খোঁজ পেলেন নেথা ইসলাম। জানলেন বাবার পরিবারের কথা। কিন্তু পেলেন না কেবল বাবার দেখা। পাওয়া আর সম্ভবও নয়। বাবা ফকরুল ইসলাম বেঁচে নেই। গত হয়েছেন ২৭ বছর আগে, ১৯৮৪ সালে। তবে দেখা পেয়েছেন তিনি বাবার চাচাতো ভাইয়ের। জেনেছেন তাঁর বাংলাদেশি স্বজনদের কথা। পেয়েছেন শেকড়ের সন্ধান।কাকতাল দিয়ে শুরু! কামরুজ্জামান রুমানের বাড়ি সিলেটের কুলাউড়ায়। …