জনশক্তি/প্রবাসী

দেশেই ধুঁকে মরছে সেই বিশ্বভ্রমণকারীর স্বপ্ন

শরিফুল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশের ‘কঠোর আইন’ আর ‘মহান আমলাতন্ত্রের’ হাতে মৃত্যু হতে যাচ্ছে একটি স্বপ্নের। মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার সালাউদ্দিনের বিশ্বভ্রমণের স্বপ্নের। এক বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছোটাছুটি করেছেন তাঁর বিশ্বভ্রমণের বাহন গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করাতে, কিন্তু পারেননি। উল্টো এত দিন গাড়িটি বন্দরে থাকায় তাঁকে এখন সাড়ে সাত লাখ …

মোজাম্বিকে আটক ৪২ বাংলাদেশি, তানজানিয়ায় ৫

অবৈধ পথে দক্ষিণ আফ্রিকা শরিফুল হাসান আফ্রিকার দেশ মোজাম্বিক হয়ে সড়কপথে দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৪২ জন বাংলাদেশি। দেড় মাস ধরে তাঁরা মোজাম্বিকের একটি পুলিশ ক্যাম্পে বন্দী। একইভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অপেক্ষায় এখন তানজানিয়ায় আটকা পড়ে আছেন পাঁচজন বাংলাদেশি। খাবারের অভাবে চরম কষ্টে আছেন তাঁরাও। সড়কপথে দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে এ বছরের শুরুতে …

দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি

বোয়েসেলের দায়িত্বহীনতা ও দুর্নীতিতে প্রার্থীদের ভোগান্তি শরিফুল হাসান জনশক্তি রপ্তানিকারক একমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি, অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, এসব কারণে আট শতাধিক প্রার্থী দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। এ ছাড়া তালিকাভুক্ত হওয়া থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত পদে পদে ভোগান্তিতে পড়ছেন তাঁরা। তবে …

সবাই বৈধ হচ্ছেন বলে প্রত্যাশা

মালয়েশিয়ায় পৌনে তিন লাখ অবৈধ বাংলাদেশির নিবন্ধন শরিফুল হাসান মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণ কার্যক্রমে দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন বাংলাদেশি শ্রমিক নাম নিবন্ধন করেছেন। দীর্ঘদিন ধরে বৈধতার প্রতীক্ষায় থাকা এই শ্রমিকদের সবাই বৈধ হচ্ছেন।অবৈধ শ্রমিক ছাড়াও বৈধ বাংলাদেশি শ্রমিকদের মধ্যে এক লাখ ৩২ হাজার ৯২৭ জন মালয়েশিয়ার ডেটাবেজে (তথ্যভান্ডার) নাম নিবন্ধন করেছেন।বৈদেশিক কর্মসংস্থান ও …

শ্রমবাজারের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক যাওয়া বন্ধ চায় ইরাক শরিফুল হাসান সম্ভাবনাময় ইরাকের শ্রমবাজার নিয়ে আবারও আশাবাদী হয়ে উঠছে বাংলাদেশ। তবে ইরাক সরকার সবার আগে ‘জিয়ারত’ ভিসায় (ভিজিট ভিসা) বা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ দেখতে চায়। বাংলাদেশ সরকার এ ব্যাপারে ইরাককে সব ধরনের সহযোগিতা করার কথা বলেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইরাকের বাংলাদেশ …