চার বছরেও চালু হলো না কুয়েতের শ্রমবাজার শরিফুল হাসান বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ছিল কুয়েত। কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশটিতে চার বছর ধরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে। গত বছর প্রধানমন্ত্রীর সফরের পর আশা জেগেছিল বাজারটি ফের চালু হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কোনো সুখবর নেই।জনশক্তি রপ্তানিকারকদের অভিযোগ, সরকারের কূটনৈতিক তৎপরতার অভাবেই বাজারটি চালু হচ্ছে না। …
জীবনের ঝুঁকিতে বাংলাদেশ পুলিশের ১২০ জন সদস্য শরিফুল হাসান আইভরি কোস্টের রাজধানী আবিদজানে দুই পক্ষের লড়াইয়ে ঝুঁকির মধ্যে পড়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ১২০ সদস্য। শহরে মিছিল ও দাঙ্গা দমনের জন্য অস্থায়ীভাবে তাঁদের সেখানে নেওয়া হলেও বর্তমানে তাঁরা যুদ্ধের মধ্যে পড়েছেন। তাঁরা যে ক্যাম্পে আছেন, সেখানে হামলায় ইতিমধ্যে বাংলাদেশি এক চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। …
শরিফুল হাসান ২০১১ সালের প্রথম তিন মাসে এক লাখ ১০ হাজার ৯৩১ জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১১ হাজার ৭৯১ জন বেশি। তবে চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন দেশ থেকে কর্মী ফিরেছেনও বেশি। এ সংখ্যা ৪৭ হাজার। এর মধ্যে ৩৫ হাজার জনই ফিরেছেন সংঘাতপূর্ণ লিবিয়া থেকে। …
শরিফুল হাসান অবশেষে পুনরায় উন্মুক্ত হচ্ছে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারে আড়াই বছর ধরে লোক পাঠানো বন্ধ ছিল। তবে সৌদি আরবের একটি দৈনিক পত্রিকায় গতকাল সোমবার প্রকাশিত এক খবরে বলা হয়, দেশটিতে বাংলাদেশের বাজার পুনরায় চালু হচ্ছে। বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনও বিষয়টি নিশ্চিত করেছে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, …
শরিফুল হাসান ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ঘোষিত ৪ এপ্রিলের হরতালে প্রধান দুই বিরোধী দল বিএনপি বা জামায়াতে ইসলামী কেউই সমর্থন দেবে না। এমনকি অনেক ইসলামি দলও এই হরতালের বিপক্ষে। তবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি বলছে, বিএনপি বা জামায়াতের সমর্থন না পেলেও তারা হরতাল করার ব্যাপারে অনড়।বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতেও রাজি নয় তারা।গত ৭ …





