আ.লীগের পাশে নেই জাতীয় পার্টি শরিফুল হাসান অনেক চেষ্টার পরও গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টিকে পাশে পাচ্ছে না আওয়ামী লীগ। আর তাই ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের প্রচারকাজে মহাজোটের শরিক এই দলের নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। উল্টো তাঁরা বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে প্রচারণায় নেমেছেন। তবে আওয়ামী লীগ দাবি করেছে, জাতীয় পার্টি …
২৯ কাউন্সিলরের ২২ জনই ব্যবসায়ী শরিফুল হাসান রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত ২৯ জন কাউন্সিলরের মধ্যে ২২ জনই ব্যবসায়ী। গতবারের যে ১০ জন কাউন্সিল পুনর্নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যেও নয়জন ব্যবসায়ী। একটি ওয়ার্ডের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এই ২৯ জন কাউন্সিলরের ১৩ জনই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। তাঁদের মধ্যে নয়জন আবার শুধুই সাক্ষরজ্ঞানসম্পন্ন। তবে আশার কথা, নির্বাচিত …
শান্তিপূর্ণ ভোট, গণতন্ত্রের জয় শরিফুল হাসান অত্যন্ত সোহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন। এক দিন আগেও দুই প্রার্থী যেখানে সহিংসতার আশঙ্কা করছিলেন, সেখানে গতকাল শনিবার দুই মেয়র প্রার্থীর কেউই কোনো অভিযোগ করেননি; বরং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সকালে একই কেন্দ্রে ভোট দিয়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছেন। বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।শুধু নির্বাচন …
দুই প্রার্থীই শতভাগ আশাবাদী শরিফুল হাসান সরকারি দল বলছে, মেয়র হিসেবে এ এইচ এম খায়রুজ্জামান সফল। তিনি অনেক উন্নয়নকাজ করেছেন। আর বিরোধী দল বলছে, শুধু খায়রুজ্জামান নন, পুরো সরকারই ব্যর্থ। কারণ, গত সাড়ে চার বছরে রাজশাহীতে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। কোনটা ঠিক? এ প্রশ্নের উত্তর মিলবে আজ শনিবার, ১৫ জুন। রাজশাহীবাসী আজ চতুর্থবারের মতো নগরপিতা …
শরিফুল হাসান রাজশাহী মহানগরের স্বল্প আয়ের মানুষ ও বস্তিবাসীর ভোট টাকার বিনিময়ে কেনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে বিপুল টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রধান দুই মেয়র পদপ্রার্থীর এজেন্টরা। তবে নির্বাচন কমিশন ও পুলিশ বলছে, প্রার্থী ও তাঁদের লোকজন মুখে মুখে এসব অভিযোগ করলেও প্রমাণ দিতে পারছেন না। ফলে কোনো …





