জনশক্তি/প্রবাসী

জনশক্তি রপ্তানি

বিদেশে প্রচলিত শ্রমবাজারে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ শরিফুল হাসান বাংলাদেশ থেকে গত বছর সাড়ে সাত লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। বিপুলসংখ্যক নারী গৃহকর্মী বিদেশে যাওয়ায় গত আট বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। তবে বরাবরের মতো নতুন কোনো শ্রমবাজারের বদলে ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইনের মতো প্রচলিত শ্রমবাজারেই ঘুরপাক খেয়েছে বাংলাদেশ।অবশ্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম …

এ বছর সবচেয়ে বেশি নারী কর্মী বিদেশ গেছেন

শরিফুল হাসান চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ৮ হাজার ৭৬৯ জন নারী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গেছেন। স্বাধীনতার পর এই সংখ্যা সর্বোচ্চ। পুরুষের পাশাপাশি এই নারীরাও এখন গড়ছেন দেশের অর্থনীতি। নারীর ক্ষমতায়নেও এটি এক অগ্রযাত্রা। সরকার বলছে, এখন আর নারী কর্মীদের বিদেশে যেতে কোনো খরচ হয় না। উল্টো …

বিশ্ব অভিবাসন দিবস আজ

বিদেশগামীদের অর্ধেকই অদক্ষ শ্রমিক শরিফুল হাসান জমি বিক্রি করে ১২ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়ে রাজবাড়ীর ছেলে কবির খান মাস চারেক আগে যখন সৌদি আরবে পা রাখেন, তখন কোনো পেশাতেই তাঁর বিন্দুমাত্র দক্ষতা ছিল না। তাঁকে সৌদি আরবে পাঠানো হয়েছিল পরিচ্ছন্নতাকর্মীর চাকরি দেওয়ার নাম করে। গিয়ে দেখেন, তার জন্য কোনো চাকরি অপেক্ষা করছে না। …

সৌদি আরবে জনশক্তি রপ্তানি

খরচ দেখানো হয় ১৭ হাজার টাকা, দিতে হয় ১২ লাখ শরিফুল হাসান ফরিদপুরের আশরাফুল ইসলাম জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান জিএমজি ট্রেডিংয়ের মাধ্যমে সম্প্রতি সৌদি আরবে গেছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কাগজপত্রে বলা হয়েছে, ১৭ হাজার ৪০০ টাকায় তাঁকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সৌদি আরবে পাঠানো হয়েছে, কিন্তু বাস্তবে তাঁর খরচ হয়েছে ১১ লাখ টাকা।আশরাফুলের বাবা কুব্বাত …

জনপ্রতি ৩৭ হাজার টাকা খরচ নির্ধারণ

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩ খাতে কর্মী নেবে মালয়েশিয়া শরিফুল হাসান বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। তবে আপাতত নির্মাণ, বনায়ন ও উৎপাদন খাতে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। এর ফলে শিগগিরই আবার দেশটিতে কর্মী যাওয়া শুরু হবে বলে আশা করছে সরকার। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব জানা …