জনশক্তি/প্রবাসী

অবৈধ বিদেশিদের জন্য সৌদি সরকারের সাধারণ ক্ষমা

শরিফুল হাসান অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সৌদি আরব সরকার। তবে ছয় মাসের মধ্যে দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু না করলে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে। সৌদি গেজেট ও আরব নিউজসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবসের প্রাক্কালে সরকারিভাবে এই ঘোষণার কথা জানানো হয়। ঘোষণায় বলা …

আগস্টে জনশক্তি রপ্তানি ৩১ হাজার ৭৮৫ জন

বেশি গেছে সংযুক্ত আরব আমিরাতে বন্ধ রয়েছে লিবিয়ার শ্রমবাজার শরিফুল হাসান চলতি বছরের আগস্ট মাসে ৩১ হাজার ৭৮৫ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ হাজার ১৩২ জন গেছেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। এ ছাড়া ওমানে চার হাজার ১৩৮ ও তিন হাজার ৩২২ জন সিঙ্গাপুরে গেছেন। এ নিয়ে গত আট …

দেশে ফেরার দাবিতে লিবিয়ার পুলিশ স্টেশনে ১৯৭ বাংলাদেশি

শরিফুল হাসান দেশে ফেরার দাবি জানিয়ে লিবিয়ার একটি পুলিশ স্টেশনের সামনে অবস্থান নিয়েছেন ১৯৭ বাংলাদেশি। তাঁদের অভিযোগ, যে কোম্পানিতে তাঁরা চাকরি করতেন, সেখানে তাঁদের নির্যাতন করা হতো। তাঁরা ওই কোম্পানি থেকে পালিয়ে এসেছেন। এখন তাঁরা দেশে ফিরতে চান।লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, চার দিন ধরে শ্রমিকেরা পুলিশ স্টেশনের সামনে আছেন। কোম্পানির কাছে যে ক্যাম্পে তাঁরা …

লাইবেরিয়ার মাথাপিছু আয় ১৭০ ডলার, যা বাংলাদেশের প্রায় তিন ভাগের এক ভাগ

নতুন শ্রমবাজার, প্রতারণা পুরোনো শরিফুল হাসান নিউজিল্যান্ডে ভালো বেতনে কৃষিকাজ করতে হবে, এ কথা বলে আট যুবককে নেওয়া হয়েছিল মালয়েশিয়ায়। বলা হয়, মালয়েশিয়া থেকে ভিসা করে তাঁদের নিউজিল্যান্ডে পাঠানো হবে। কিন্তু তাঁদের মালয়েশিয়ায় নিয়ে নিউজিল্যান্ডের যে ভিসা দেওয়া হয়, তা ছিল জাল। পরিণতিতে ওই আট যুবক সব হারিয়ে দেশে ফিরেছেন।প্রায় একই রকম প্রতারণার শিকার হয়ে …

সুইডেনে নিয়ে প্রতারণা, কাজ না পেয়ে বিপাকে ৩০০ বাংলাদেশি

শরিফুল হাসান ইউরোপের দেশ, ভালো কাজ, ভালো বেতন—এমন কথা শুনে সুইডেনে গিয়েছিলেন ৩০০ জন বাংলাদেশি। কিন্তু কাজ না পেয়ে প্রতারিত ওই বাংলাদেশিরা এখন সেখানকার জঙ্গলে ভয়াবহ পরিবেশে অমানবিক জীবন যাপন করছেন। অনেকেই পালিয়ে সুইডেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ সুইডেনের প্রবাসী বাংলাদেশিদের বাসা-বাড়িতে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন।স্টকহোমের কেটিএইচ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞানের …