শরিফুল হাসান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে আট হাজার স্মার্ট কার্ড ‘হারিয়ে’ গিয়েছিল সপ্তাহ খানেক আগে। সেই কার্ডগুলোই দালালেরা চড়া দামে বিক্রি করছে বলে জানতে পারেন বিএমইটির কর্মকর্তারা। ফাঁদ পেতে ধরার পর জানা গেল, ওই কার্ডগুলো চুরির সঙ্গে ব্যুরোর কিছু কর্মচারী জড়িত রয়েছেন।বছর তিনেক আগে বিদেশগামী শ্রমিকদের জন্য কম্পিউটার ম্যাগনেটিক চিপ-সংবলিত এই স্মার্ট …
মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ বৃদ্ধির আশঙ্কা শরিফুল হাসান সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে কর্মীপ্রতি খরচ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা বেশ কিছু বাড়তে পারে। প্রথম দফায় বনায়ন খাতে যেসব কর্মী যাবেন, তাঁদের জনপ্রতি অন্তত ১০ হাজার টাকা বেশি লাগতে পারে।মালয়েশিয়া নিয়োগকর্তার বদলে কর্মীকে লেভি (কর) দেওয়ার নতুন নিয়ম করায় এই খরচ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। …
সেই বিমানবন্দর দিয়েই অন্য রকম ফেরা তাঁদের শরিফুল হাসান দরিদ্র শাহ আলম ভাগ্য ফেরানোর আশায় দুই ছেলেকে বাহরাইনে পাঠান। কিন্তু ভাগ্য ফেরার বদলে ছেলেরা ফিরেছেন লাশ হয়ে। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে দুই ছেলের লাশ নিতে এসে শোকে নির্বাক হয়ে গিয়েছিলেন তিনি। কফিন বুঝিয়ে দেওয়ার সময় শুরু করেন অঝোরে কান্না। একসঙ্গে লাশ হয়ে ফেরা অন্যান্য হতভাগ্য প্রবাসী …
থমকে আছে থাইল্যান্ডে ৫০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শরিফুল হাসান বাংলাদেশ থেকে লাখ দুয়েক কর্মী নিতে চায় থাইল্যান্ড। এর মধ্যে এখনই ৫০ হাজার মৎস্যজীবী নিতে চায় দেশটি। কিন্তু সরকার ও জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে দ্বন্দ্বে তা হচ্ছে না। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নেতাদের দাবি, থাইল্যান্ডের এই শ্রমবাজার খুঁজে বের করেন জনশক্তি রপ্তানিকারকেরা। তাঁরা …
১০ হাজার কর্মীর চাহিদা পাঠিয়েছে মালয়েশিয়া শরিফুল হাসান নতুন বছর আসার আগেই এল সুসংবাদ। ১০ হাজার কর্মীর চাহিদাপত্র এল মালয়েশিয়া থেকে।গতকাল রোববার বনায়ন (প্ল্যান্টেশন) খাতের ১০ হাজার কর্মী নিয়োগের ওই চাহিদাপত্র ঢাকায় পাঠিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।প্রবাসীকল্যাণ মন্ত্রালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ওই কর্মী নিয়োগের নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দেবে সরকার। তবে …





