মিয়ানমারে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক শরিফুল হাসান মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বাংলাদেশের চারটি বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে ইয়াবা চোরাচালান ও মানব পাচারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে।কক্সবাজার ও টেকনাফের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির কর্মকর্তারা বলছেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক বৈঠকে অনেকবার বিষয়টি তোলা হয়েছে। সমস্যা সমাধানে বাংলাদেশ …
অনিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা নির্ধারণের উদ্যোগ শরিফুল হাসান কক্সবাজারে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের সঠিক সংখ্যা নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিসংখ্যান ব্যুরো এ কাজটি করবে। কক্সবাজারে নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে প্রায় ৩৩ হাজার।কক্সবাজারের প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযাযী, সীমান্ত রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যায়নি। সুনির্দিষ্ট কোনো জায়গায় তাদের …
শরিফুল হাসান মানব পাচার, ইয়াবা ও রোহিঙ্গাদের বৈধকরণ—এই তিন অপরাধমূলক কর্মকাণ্ডে টালমাটাল পর্যটন শহর কক্সবাজার। এর প্রভাব পড়ছে সারা দেশেও। সরকারের খাতায় এই তিন অপরাধেরই প্রধান পৃষ্ঠপোষক কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাংসদ আবদুর রহমান বদি। সঙ্গে আছেন তাঁর ছয় ভাইসহ ২৬ জন কাছের ও দূরের আত্মীয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় সাংসদ বদির …
শরিফুল হাসান দেশে মানব পাচার আইনে গত সাড়ে তিন বছরে দেড় হাজারের বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা ছয় হাজারের বেশি। সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে মাত্র আটটি মামলা। তবে কারও শাস্তি হয়নি।মানব পাচার আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে অভিযোগ গঠন এবং ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা। কিন্তু একটি মামলার ক্ষেত্রেও সেটি হয়নি। এই আইনে …
মালয়েশিয়ার বৈধ পথ সীমিত, অবৈধ অবারিত শরিফুল হাসান বাংলাদেশ থেকে বৈধভাবে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে যাওয়ার সুযোগ একেবারেই সীমিত। সাড়ে ১৪ লাখ লোক নিবন্ধন করেও যেতে পারছেন না। কিন্তু অবৈধভাবে যাওয়ার সুযোগ অবারিত। যাওয়ার আগে টাকা লাগে না, আবার কোনো রকমে পৌঁছালেই কাজ মিলছে—দালালদের এমন প্রলোভনে পা দিচ্ছে সহজ-সরল মানুষ।বাংলাদেশ থেকে সরকারিভাবে শ্রমিক নিতে (গভর্নমেন্ট টু …





