শরিফুল হাসান চলে গেল ছোট্ট চন্দ্রমুখী। মা মানতে পারলেন না। চন্দ্রের কাছে চলে যেতে চাইলেন। পাঁচতলা থেকে লাফ দিয়ে এখন হাসপাতালে। সংবাদের পেছনে ছোটা দম্পতি এখন নিজেরাই সংবাদ। সুখের সংসার বলতে যা বোঝায়, সবই ছিল তাঁদের। স্বামী-স্ত্রী দুজনই সাংবাদিক। বিয়ের দুই বছর পর জন্ম নিল তাঁদের একমাত্র মেয়ে। চাঁদের মতো মেয়েটিকে দেখে দুজন মিলে নাম …
মেধা নয়, কোটার প্রাধান্য শরিফুল হাসান জনপ্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটা প্রাধান্য পাচ্ছে বেশি। গত আট বছরে পাঁচটি বিসিএসের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, মোট এক হাজার ১৮৯ জন প্রার্থীকে প্রশাসন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাঁদের মধ্যে ৫৬০ জনকে মেধায় আর বাকি ৬২৯ জনকে বিভিন্ন কোটা থেকে নিয়োগের সুপারিশ করা …
জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি শরিফুল হাসান আবদুর রব, আবুল খায়ের ও আবু ইউসুফ—তিনজনই দীর্ঘদিন ধরে চাকরি করছেন ফায়ার সার্ভিসে। অগ্নিকাণ্ড, লঞ্চডুবি, ভবনধসসহ বিভিন্ন দুর্ঘটনায় শতসহস্র জীবন বাঁচিয়েছেন তাঁরা। সাভারের উদ্ধারকাজে তাঁদের ভূমিকা নিয়েও গর্বিত ফায়ার সার্ভিস। কিন্তু এই তিনজনেরই বড় আফসোস, তাঁরা শাহীনাকে বাঁচাতে পারেননি। অথচ শাহিনাকে বাঁচাতে গিয়ে তাঁরা তিনজনই মরতে বসেছিলেন। অজ্ঞান অবস্থায় …
মানুষের জন্যই মানুষ শরিফুল হাসান বুধবার রাত তিনটা। রানা প্লাজার ধ্বংসস্তূপে কান পেতে ফায়ার সার্ভিসের কর্মী আবু ইউসুফ শুনতে পান বাঁচার জন্য মানুষের আকুতি। দেরি না করে বিমটি ভাঙা শুরু করেন তিনি। এরপর দেখেন, ভেতরে বেশ কয়েকটি লাশ। আর সেই লাশের ওপর জীবিত কয়েকজন মানুষ। তাঁরা গোঙাচ্ছেন, কেউ ‘পানি, পানি’ বলে চিত্কার করছেন। রানা প্লাজার …
শরিফুল হাসান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ১১৫ জন বিজ্ঞানী গত দুই দশকে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। যেসব বিজ্ঞানী এখনো সেখানে চাকরি করছেন, তাঁদের একটা বড় অংশ পদোন্নতি-বঞ্চনার কারণে হতাশ হয়ে পড়ছে।হতাশার মূল কারণ প্রতিষ্ঠানটিতে চলমান বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা। এই ব্যবস্থার কারণে অনেকে পাঁচ বছর চাকরি করেই পদোন্নতি পান, অনেকে ২৫ বছরেও পান না। তাই …





