গণমাধ্যমে

সরকারি চাকরিজীবীদের ভাতা জমিয়ে দিয়েছে বাজার

জমজমাট বৈশাখী কেনাকাটা শরিফুল হাসান শাহবাগের আজিজ সুপার মার্কেটে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি। কিন্তু গতকাল সেখানে দেখা গেল, নারী-পুরুষ-কিশোর-তরুণ-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রচণ্ড ভিড়। নতুন পোশাক কিনতে এসেছেন তাঁরা। ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের কাপড় কিংবা বাচ্চাদের পোশাক—সবকিছুতেই আছে সাদা-লালসহ বাহারি রঙের ছোঁয়া। বুঝতে বাকি থাকে না, পয়লা বৈশাখ উদ্যাপনের জন্যই এই কেনাকাটা।পয়লা বৈশাখ সামনে …

চার দেশে যান চলাচল শুরু হচ্ছে না জানুয়ারিতে

শরিফুল হাসান বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে (বিবিআইএন) আগামী জানুয়ারি থেকে সরাসরি যাত্রী ও পণ্যবাহী যান চলাচল শুরুর কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত সোমবার ঢাকায় চার দেশের মধ্যে বিবিআইএন মোটরযান চলাচল-সংক্রান্ত চূড়ান্ত রূপরেখা চুক্তি স্বাক্ষরের কথা ছিল, কিন্তু তা হয়নি।নেপাল-ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক সংকট এবং চুক্তি অনুসমর্থনে ভুটানের দীর্ঘসূত্রতা হঠাৎ করেই …

প্রবাসীদের কল্যাণ তহবিলের ৩০০ কোটি টাকা চায় ব্যাংক

শরিফুল হাসান প্রবাসী বাংলাদেশিদের কেউ বিদেশে মারা গেলে তাঁদের মৃতদেহ দাফন, ক্ষতিপূরণ ও বিদেশে কেউ অসুস্থ হলে তাঁকে দেশে ফিরিয়ে আনাসহ প্রবাসীদের কল্যাণে গঠিত তহবিল থেকে ৩০০ কোটি টাকা নিতে চাইছে প্রবাসীকল্যাণ ব্যাংক। এর ফলে প্রবাসীদের কল্যাণের কাজটি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংক হওয়ার মূলধন জোগাড় করতেই এই টাকা নেওয়া …

সরেজমিন মুন্সিগঞ্জ-৭

কমেছে কীটনাশক ও সারের ব্যবহার শরিফুল হাসান  বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থানের কারণে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামটি বিখ্যাত। মুন্সিগঞ্জ শহর থেকে গাড়িতে করে এই গ্রামে যাওয়ার সময় রাস্তার দুই পাশে চোখে পড়বে সবজিখেত। কোনো খেতে ফুলকপি, কোনোটিতে বাঁধাকপি, কোনোটিতে টমেটো আবার কোনোটিতে বেগুন চাষ করা হয়েছে। দেখে মনে হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা কোনো …

নেতার বাসে জিম্মি জনতা!

শরিফুল হাসান  ঢাকার খুব কাছের জেলা মুন্সিগঞ্জ। কিন্তু সেই কাছের জেলা যে কতটা দূরের হতে পারে, সেটা ঢাকা থেকে বাসে চড়ে না এলে বোঝা যেত না। জানা হতো না, রাজধানীর এত কাছের একটি জেলার মানুষের প্রধান সমস্যা জেলা সদরের সঙ্গে ঢাকার যাতায়াত।ঢাকা থেকে মুন্সিগঞ্জে একটিমাত্র কোম্পানির বাস চলে। দীঘিরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড নামের ওই বাস …