সিটি করপোরেশন নির্বাচন

Spread the love

নারায়ণগঞ্জে স্বস্তি

শরিফুল হাসান 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী। দুই মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার একে স্বাগত জানিয়েছেন। শহরের চাষাঢ়া মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সরকারি তোলারাম কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কোনো সন্ত্রাসীর ভয়ে ঘরে বসে থাকতে হবে না।’নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বী বলেন, ‘সেনা মোতায়েনের সিদ্ধান্ত নারায়ণ-গঞ্জবাসীকে স্বস্তি এনে দিয়েছে। তবে সংশ্লিষ্ট তিন থানার ওসিকে এখনো বদল করা হয়নি। এটি হতাশার এবং জনমনে তাঁদের নিয়ে শঙ্কা রয়েছে। চিহ্নিত অনেক সন্ত্রাসী এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা দরকার।’মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘জনতার দাবি অনুযায়ী সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ায় আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তাদের এই সিদ্ধান্তে নারায়ণগঞ্জবাসী খুব খুশি। এখন ইভিএম বাতিল করলেই চলে।’শামীম ওসমান বলেন, ‘সেনাবাহিনী নয়, অন্য কোনো বাহিনী এলেও আমার আপত্তি নেই। আমি চাই, দুই প্রার্থী খুশি থাকুক।’প্রচারণা: নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে কাল রোববার সকাল থেকেই ব্যস্ত ছিলেন তিন প্রার্থী। আইভী সকালে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিকেলে বন্দরের সোনাকান্দায় উঠান-বৈঠক করেন তিনি। তাঁর পক্ষে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির সিদ্ধিরগঞ্জ ১, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ১২ নম্বর ওয়ার্ড খানপুর, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।শামীম ওসমান বন্দরের ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। তাঁর স্ত্রী লিপি ওসমান সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ৩ নম্বর ওয়ার্ড এবং বিকেলে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডে উঠান-বৈঠক ও ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। শামীম ওসমানের সমর্থনে কাল তাঁর বাড়িতে এসে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। তৈমুর খন্দকার সকালে থেকে ১০ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ, রসুলবাগ, লক্ষ্মীনারায়ণ, কো-অপারেটিভ, চিত্তরঞ্জন, আরামবাগ, মীরাপাড়া, গোদনাইল এলাকায় গণসংযোগ চালান। তৈমুর আরামবাগে উঠান-বৈঠক ও লক্ষ্মীনারায়ণ এলাকায় পথসভা করেন। তৈমুরের স্ত্রী ১১ নম্বর ওয়ার্ড এলাকায় মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে উঠান-বৈঠক ও প্রচারপত্র বিতরণ করেন।সিদ্ধিরগঞ্জ ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল খাঁর বাড়িতে দুপুরে ভোজসভার খবর পেয়ে র‌্যাব-পুলিশ অভিযান চালায়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, কী অনুষ্ঠানের জন্য ভোজের আয়োজন করা হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.