শরিফুল হাসান মালয়েশিয়ার পুলিশ অবৈধ শ্রমিকদের চিহিৃত করতে বিদেশি শ্রমিকদের বিভিন্ন শিবিরে অভিযান চালায়। বীনা সিক্রি তখন মালয়েশিয়ায় ভারতের হাইকিমশনার। একবার অভিযান চলাকালে কোন এক ভারতীয় শ্রমিকের পাসপোর্ট ছুড়ে মেরেছিল এক পুলিশ সদস্য। এ ঘটনায় চরম অপামনিত হন ওই ভারতীয় নাগরিক। তার অভিযোগ, পাসপোর্ট অপমান মানে তার দেশকে অপমান। ক্ষুব্ধ সব ভারতীয় শ্রমিকরা তাদের হাইকমিশনারকে …
শরিফুল হাসান জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ! ১৯৭১ সালে এই জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। হত্যা মানে নৃশংসতম ও বর্বরোচিত এক হত্যাযজ্ঞ। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণকে চোখ বেঁধে বাড়ি …
শরিফুল হাসান আমার ভীষণ পছন্দের খেলোয়াড়। আসলে আপনি যেই দল সমর্থন করেন না কেন মেসির মতো অসাধারণ খেলোয়াড়কে ভালো না বাসার কোন কারণ নেই! ফলে ব্রাজিল সমর্থন করলেও আর্জেন্টিনাকে আমার বেশ ভালো লাগে। আমি অনেক বছর ধরে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলকেই একসাথে ভালোবাসতে পারি। এই যে বিশ্বকাপে মেসি এবং আর্জেন্টিনার প্রতি আমাদের কোটি মানুষের ভালোবাসা, সেই …
শরিফুল হাসান ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিকে স্ট্যান্ড করেছিলেন অসম্ভব মেধাবী ছাত্র বদিউল আলম। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আইয়ুব খানের কুখ্যাত ছাত্রসংগঠন এনএসএফের গ্যাংস্টার হিসেবে বদিউলের তখন দৌর্দন্ড প্রতাপ। কিন্তু ৬৯-এর গনঅভ্যুত্থানই পাল্টে দিল সব। আরো অসংখ্য তরুন-যুবার মত স্বাধীন বাংলাদেশের সযত্ন লালিত স্বপ্ন পাখা মেলতে থাকে বদির ভেতর। একাত্তরে তিনি চতুর্থ …
শরিফুল হাসান মানুষের জীবনের চেয়ে এই পৃথিবীতে আর কোন কিছু মূল্যবান হতে পারে না। এই যে খেলা হবে খেলা হবে বলে বিশ্বকাপ আর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের দিনে নয়াপল্টনে মকবুল নামে একজন মানুষ মারা গেলেন তার দায় কে নেবে? এই যে আর্জেন্টিনার জার্সি পরেই পুলিশ অস্ত্র নিয়ে নামলো, এরপর সংঘর্ষ, একজন মানুষের প্রাণহানি, এগুলোই যদি …





