সহিংসতা ছাড়াই কেন্দ্র দখল এরপর সিল মারার উৎসব শরিফুল হাসান কেন্দ্রের সামনে যাওয়ার পর কয়েকজন পোলিং এজেন্ট জানালেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁদের বের করে কেন্দ্র দখলে নিয়েছেন। ভেতরে গিয়ে দেখা গেল, কোনো ভোটার নেই। পুলিশের দুজন এবং কয়েকজন আনসার সদস্য অসহায় দাঁড়িয়ে আছেন। আর বুথের ভেতরে একের পর এক ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছেন এক …
বিদেশে অপরাধে জড়াচ্ছে বাংলাদেশিরা শরিফুল হাসান সংযুক্ত আরব আমিরাতের কারাগারে এখন রয়েছেন ৯৪৭ জন বাংলাদেশি। মাদক ব্যবসা থেকে শুরু করে চুরি, ডাকাতি ও খুন পর্যন্ত নানা অপরাধের অভিযোগ তাঁদের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বিদেশিদের মধ্যে অপরাধীর সংখ্যার দিক থেকে বাংলাদেশিদের অবস্থান তালিকার প্রথম দিকেই।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপরাধপ্রবণতা গুরুত্বপূর্ণ শ্রমবাজার আমিরাতে জনশক্তি রপ্তানি বন্ধের একটি বড় কারণ। …
সর্বোচ্চ নিরাপত্তা, তবু শঙ্কা শরিফুল হাসান ছাত্রলীগের নিহত নেতা আল-আমিনই গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রধান ইস্যু। সব পক্ষই তাঁকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে।অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, আজ সোমবারের নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে ভোটার ও প্রার্থীদের মধ্যে শঙ্কা কাটেনি।গতকাল রোববার শ্রীপুরের সাধারণ ভোটাররা জানান, নিহত আল-আমিন (২৪) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান …
লিবিয়ায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ শরিফুল হাসান লিবিয়ায় অবস্থানরত সব বাংলাদেশিকে জান-মালের নিরাপত্তা রক্ষায় সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দেশটিতে বৈধ-অবৈধ মিলে ৪৫ হাজার বাংলাদেশি আছেন।লিবিয়ায় গত মাসে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। চলতি সপ্তাহে গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে বিদেশিদের ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। এর …
আ.লীগের প্রধান বাধা ছাত্রলীগ! শরিফুল হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এখন ছাত্রলীগ। এই উপজেলায় চেয়ারম্যান পদে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম। তৃণমূলের ভোটে নির্বাচিত হলেও শেষ মুহূর্তে দল তাঁকে সমর্থন দেয়নি। অন্যদিকে …





