নূর হোসেন গ্রেপ্তার হলেই সব উত্তর মিলবে

শরিফুল হাসান  নূর হোসেন কোথায়? গ্রেপ্তার হচ্ছেন না কেন? নারায়ণগঞ্জে এখন সবার মুখে মুখে এ প্রশ্ন৷ পুলিশের ধারণা, তিনি দেশেই আছেন এবং খুব দ্রুতই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে৷ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা সরকারের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই অপহরণের ঘটনায় সেনাবাহিনী ও নৌবাহিনী থেকে র্যাবে আসা তিন কর্মকর্তার নাম এসেছে৷ এর …

শহীদুল ইসলামের সাক্ষাৎকার

নজরুলকে ফেরত পেতে র্যাবকে দ্বিগুণ টাকা সেধেছি শরিফুল হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম বলেছেন, র‌্যাব-১১-এর তিন কর্মকর্তার ব্যাংক হিসাব পরীক্ষা করলেই সব সত্য বেরিয়ে আসবে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, নজরুলকে অক্ষত ফেরত পেতে র‌্যাব-১১-এর অধিনায়ককে (সিও) তিনি দ্বিগুণ টাকা দিতে চেয়েছিলেন।শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান গত রোববার নারায়ণগঞ্জের রাইফেল …

সুর পাল্টেছেন শামীম ওসমান

শরিফুল হাসান  নারায়ণগঞ্জে অপহরণের পর সাত খুনের ঘটনায় আস্তে আস্তে নিজের অবস্থান বদলেছেন সেখানকার আলোচিত সাংসদ শামীম ওসমান। শুরুতে তিনি বলেছেন, নূর হোসেন এ কাজ করতে পারেন না। এখন তিনি বলছেন, নূর হোসেনসহ যাঁদের এই মামলায় আসামি করা হয়েছে, তাঁরা সবাই অপহরণের ঘটনায় জড়িত।স্বামী অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শামীম ওসমানের কাছে ছুটে গিয়েছিলেন নজরুলের …

কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর হত্যা

ছয় দিনেও কূলকিনারা করতে পারেনি প্রশাসন শরিফুল হাসান সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন—সবাই ব্যর্থ। নারায়ণগঞ্জে যেন সন্ত্রাসীদেরই একচ্ছত্র আধিপত্য। প্যানেল মেয়রসহ সাতজনকে দিনদুপুরে অপহরণ, এরপর তাঁদের হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া এবং এই পরিস্থিতিতে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতার মধ্যে গত বৃহস্পতিবার রাতে আরেকজন ব্যবসায়ী অপহূত হওয়ার ঘটনা সরকারের সব পদক্ষেপকে অকার্যকর প্রমাণিত করেছে।নারায়ণগঞ্জ সিটি …

দুই বছরেও কোরিয়া যেতে পারেনি ১৬৬১ জন

শরিফুল হাসান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রায় দুই বছর হয়ে গেলেও দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুক এক হাজার ৬৬১ কর্মপ্রার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। হতাশ এই প্রার্থীরা বলছেন, আর কয়েক মাসের মধ্যে যেতে না পারলে তাঁদের যোগ্যতার মেয়াদ শেষ হয়ে যাবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট …