স্থপতি বীর মুক্তিযোদ্ধা

শরিফুল হাসান কজন মানুষ মুক্তিযোদ্ধা শুধু এই একটি কারণেই তিনি বিশেষ শ্রদ্ধার যোগ্য। আর তিনি যদি হন তেমন মুক্তিযোদ্ধা যিনি আমৃত্যু দেশের মঙ্গলের জন্য সততার সাথে লড়ে গেছেন তাহলে তো তাকে ভালো না বেসে উপায়ে নেই! আমার চোখে স্থপতি মোবাশ্বের হোসেন ছিলেন তেমনি একজন বীর মুক্তিযোদ্ধা যার লড়াইটা ছিল আজীবন। পেশায় স্থপতি মানুষটা সারাক্ষণ যেন …

উড়ির চর

শরিফুল হাসান আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি উড়ির চর। বঙ্গোপসাগরের জলরাশি বেষ্টিত ছোট্ট এক জনপদ ‘উড়ির চর’ এই ২০২২ সালেও যেখানে আসা রীতিমতো যুদ্ধের মতো ব্যাপার। তারপরও এলাম কারণ এই বাংলাদেশের প্রতিটি জেলা এবং অধিকাংশ উপজেলায় ঘুরেছি। এখন এই বাংলার প্রতিটি প্রান্তের ধুলো পায়ে মাখতে চাই। আর উড়িরচরের ইতিহাস তো ঝড় জলোচ্ছ্বাসের বিরুদ্ধে লড়ার ইতিহাস। …

সন্দ্বীপ

শরিফুল হাসান বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন এক দ্বীপ এই সন্দীপ। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দ্বীপে প্রায় তিন হাজার বছরের অধিককাল ধরে লোক বসতি বিদ্যমান। সন্দ্বীপের লবণশিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবীখ্যাত ছিল। সন্দ্বীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মানের জন্য পৃথিবীখ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন …

স্বপ্ন আর কাজ

শরিফুল হাসান পৃথিবীর কোন কোন মানুষ তাঁর স্বপ্ন আর কাজের মাধ্যমে বদলে দিতে পারেন সমাজ, রাষ্ট্র এমনকি পৃথিবীও। এই যেমনটা বদলে দিয়েছিলেন স্যার ফজলে হাসান আবেদ যার ভাবনাজুড়ে ছিলো মানুষ আর মানুষের কল্যাণ। আর সে কারণেই তো মৃত্যুর আগে তিনি বলতে পারেন, ‘আমি তৃপ্ত যে আমার জীবন বৃথা যায়নি।’ বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা …

চন্দ্রশেখর ঘোষ

শরিফুল হাসান ভারতের বন্ধন ব্যাংকের ৫,৬০০টি শাখা রয়েছে ভারতজুড়ে, এবং কর্মচারীর সংখ্যা ৫০,০০০-এর বেশি। তাদের ব্যবসায়িক মূল্যায়ন করা হয় ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের চাকরিজীবন শুরু হয়েছিল ব্র্যাকের মাঠকর্মী হিসেবে। মঙ্গার ভয়াবহতা নিজের চোখে দেখার পর তিনি বুঝতে পারেন সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ। সেই উপলব্ধি থেকে যাত্রা শুরু করে …