‘কেউ যেন এভাবে মৃত্যুর দিকে ঝাঁপ না দেয়’ শরিফুল হাসান ‘আর কোনো দিন কেউ যেন এভাবে মৃত্যুর দিকে ঝাঁপ না দেয়।’ ধরা গলায় মাদারীপুরের মোহাম্মদ আতিয়ারের এই কথাগুলো শোনাল আর্তির মতো। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ঢোকার আগমুহূর্তে কথা হয় তাঁর সঙ্গে। তাঁর হাতে হাতকড়া ও শিকল।সাগরপথে মানব পাচারের শিকার আতিয়ার। বন্দিদশা থেকে ফিরছেন নিজ দেশ …
শরিফুল হাসান আকাশছোঁয়া অট্টালিকা আর প্রশস্ত সব সড়কের শহর কুয়ালালামপুর। এটি মালয়েশিয়ার রাজধানী। এই শহরের আন্তর্জাতিক বিমান–বন্দরটাও বিশাল। বিমানবন্দরের সামনের ফুটপাতে বসিয়ে রাখা হয়েছে শীর্ণকায় ৯৪ জন মানুষকে। সবার পরনে একই রঙের গেঞ্জি। খালি পা।ঘড়ির কাঁটায় তখন মঙ্গলবার দিবাগত রাত একটা পেরিয়েছে। ওই ৯৪ জনের মধ্যে ১২ বছরের শিশু থেকে ৩৫ বছর বয়সী মানুষও আছেন। …
এখন পারিবারিক ব্যবসা শরিফুল হাসান কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে বিজিবির প্রতিটি চেকপোস্টে একটি বিজ্ঞাপন চোখে পড়ে। সেখানে লেখা, ‘আপনার অবৈধ মাদক ব্যবসা ও অর্থ উপার্জন আপনার সন্তানকেও ওই পথে যেতে উৎসাহ জোগাবে।’ তবে ওই বিজ্ঞাপনের মর্মবাণী উপেক্ষিত টেকনাফে। ইয়াবা ও মানব পাচার যেন এখানে পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, টেকনাফে বাবা-ছেলে, ভাই-ভাই, চাচা-ভাতিজাসহ …
শরিফুল হাসান বাংলাদেশ থেকে সরকারিভাবে নেওয়ার পাশাপাশি বেসরকারিভাবেও লোক নেওয়ার প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি চূড়ান্ত করতে বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে এই প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদমন্ত্রীর …
মিয়ানমারে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক শরিফুল হাসান মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বাংলাদেশের চারটি বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে ইয়াবা চোরাচালান ও মানব পাচারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে।কক্সবাজার ও টেকনাফের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির কর্মকর্তারা বলছেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক বৈঠকে অনেকবার বিষয়টি তোলা হয়েছে। সমস্যা সমাধানে বাংলাদেশ …





