১৬ স্থানে নেশাখোরদের বিচরণ, আতঙ্কে ছাত্রীরা শরিফুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে ফজলুল হক হলের ভেতর দিয়ে টিএসসির দিকে হেঁটে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। হঠাৎ নেশাগ্রস্ত এক লোক তাঁকে পেছন থেকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে মেয়েটি মাটিতে পড়ে চিৎকার শুরু করেন। পরে ছাত্ররা এসে মেয়েটিকে উদ্ধার করেন।ঘটনার তিন দিন পেরিয়ে …
কর্মজীবী নারী ও ছাত্রীরা ভোগান্তির আশঙ্কায় শরিফুল হাসান বাংলামোটর থেকে বাসে চড়ে প্রতিদিন কর্মস্থল শ্যামলীর একটি সরকারি হাসপাতালে যাতায়াত করেন চিকিৎসক হেনা কামাল। ‘সিটিং সার্ভিস’ বাস বন্ধ করায় গতকাল রোববার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আগে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে যখন যেতাম, তখন ৬ নম্বর লোকাল বাসে যেতে হতো। গত কয়েক মাসে সেই অভিজ্ঞতা দূর …
রক্তে শিহরণ জাগাবে মুক্তিযুদ্ধ জাদুঘর শরিফুল হাসান শরিফুল হাসান অস্ত্র হাতে গেরিলা মুক্তিযোদ্ধারা যাচ্ছেন অভিযানে। কখনো গাদাগাদি করে তাঁরা ঘুমাচ্ছেন এক কক্ষে। চোখের সামনে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত পোশাক আর অস্ত্র। একাত্তরের এমন ছবি মনে শিহরণ জাগাবে। আবার নারী নির্যাতন কিংবা বুদ্ধিজীবী হত্যার দলিলগুলো দেখে যে কেউ হয়ে উঠবেন ক্রুদ্ধ, অশ্রুসজল। বিপরীতে নৌ কমান্ডোদের সাহসী অভিযান কিংবা …
শরিফুল হাসান ১৮৪৮ সালের ১২ জুন। ঢাকার আর্মেনীয় জমিদারের পুত্র নিকোলাস পিটার পোগোজের বয়স তখন ১৮। এই তরুণ আরমানিটোলায় নিজ বাড়ির নিচতলায় একটি স্কুল প্রতিষ্ঠা করলেন। নাম দিলেন পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা। ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমেদ রচিত ঢাকা: ইতিহাস ও নগরজীবন (১৮৪০-১৯২১) গ্রন্থে ঢাকার পোগোজ স্কুলের এই বর্ণনা আর বিবর্ণ একটি পুরোনো ছবি …
নির্ধারিত খরচ ৩৩ হাজার লাগছে সাড়ে তিন লাখ শরিফুল হাসান জি টু জি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী যাওয়ার সরকার-নির্ধারিত খরচ ৩৩ হাজার ৫৭৫ টাকা। কিন্তু কর্মীপ্রতি খরচ হচ্ছে দুই থেকে সাড়ে তিন লাখ টাকা। অর্থাৎ, নির্ধারিত খরচের ১০ গুণ পর্যন্ত দিতে হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, খরচের বিষয়ে তাঁদের মুখ খুলতে বারণ করা হয়েছে। কিন্তু প্রথম …





