এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিন্দুমাত্র আশঙ্কা নেই বলে গতকাল দেশবাসীকে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে বাংলা ট্রিবিউনের খবর বলছে, আজ বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি অভিক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই ফেসবুকে এসেছে।অবশ্য এ বিষয়ে জানতে চাইলে সকালে মন্ত্রী সাংবাদিকদেরকে বলেছেন, ‘ফেসবুকে ছড়ানো প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল …
মনোনীত হয়েও চাকরি পাচ্ছেন না শরিফুল হাসান পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর দুটি পরীক্ষাতেই তিনি প্রথম হন। ৩৪তম বিসিএস পরীক্ষা দিয়ে পেলেন প্রশাসন ক্যাডার। পরিবারের সবাই খুশি। কিন্তু একটি গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদনের কারণে গেজেটে নাম না ওঠায় চাকরিতে যোগ দিতে পারছেন না এই তরুণী। পুনরায় প্রজ্ঞাপনের জন্য আবেদন করে তিন মাস ধরে ঘুরছেন …
শরিফুল হাসান গুলিস্তান। নাম শুনলেই ঢাকার ব্যস্ততম একটি জায়গার ছবি ভেসে ওঠে। একসময় এটিই ছিলই ঢাকার প্রাণকেন্দ্র। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ঢাকা সিটি করপোরেশনের হোল্ডিংয়ের তালিকায় গুলিস্তান নামের কোনো স্থান নেই। আছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। পাকিস্তান আমলে ছিল জিন্নাহ অ্যাভিনিউ। কীভাবে জায়গাটির নাম গুলিস্তান হলো? শরীফ উদ্দিন আহমেদ সম্পাদিত ঢাকাকোষ বলছে, গুলিস্তান সিনেমা হলের নাম অনুসারে …
শরিফুল হাসান ইফতারসামগ্রী সামনে রেখে গোল হয়ে বসে আছেন তাঁরা। ছয় বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ—সব বয়সের মানুষ আছেন। পরিবারের ছোট শিশুরা বারবার জানতে চাইছে, ইফতারের আর কতক্ষণ বাকি। একটু পরেই আজানের ধ্বনি ভেসে এল। সবাই একসঙ্গে ইফতার শুরু করলেন। কোনো ইফতার মাহফিল নয়, এটি একটি পারিবারিক ইফতারের চিত্র। গতকাল শুক্রবার রাজধানীর শ্যামলীর ৪ …
শরিফুল হাসান ‘চিকুনগুনিয়া জ্বরে প্রথমে আক্রান্ত হলো আমার স্ত্রী। এরপর আমার মা। আমার ১১ মাসের মেয়ে যখন আক্রান্ত হলো, সে যন্ত্রণা সইবার নয়। শেষে আক্রান্ত হলাম আমি। সব মিলিয়ে গত একটা মাস ছিল বিভীষিকাময়।’মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দা কনক বড়ুয়া গতকাল মঙ্গলবার প্রথম আলোকে কথাগুলো বলছিলেন। তাঁর অভিযোগ, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব হলেও তিনি তাঁর এলাকায় মশা নিধনে …





