শরিফুল হাসান ‘বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা/এর যতো মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা/স্বর্গ কি হবে না কেনা?…’সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢুকতেই চোখে পড়বে ফলকের এই লেখাটি। বীরের রক্তস্রোতকে জাতি কতটা গুরুত্ব দেয়, সে প্রশ্নের উত্তরও যেন মিলেছিল গতকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৩৯তম বিজয় দিবসে।গতকাল দিনভর স্মৃতিসৌধে মানুষের আগমন, ফুলে ফুলে ভরে ওঠা বেদি, …
হীড ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ সব পদে নির্বাহী পরিচালকের স্বজন শরিফুল হাসান বেসরকারি সংস্থাটির (এনজিও) নাম হীড ইন্টারন্যাশনাল। এর নির্বাহী পরিচালক এলগিন সাহা। তাঁর স্ত্রী তেরেজা সাহা হীড ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ। ছেলে তিমন তোরণ সাহা হীড হ্যান্ডিক্রাফটের সহকারী পরিচালক। হীড ল্যাঙ্গুয়েজ সেন্টারের অধ্যক্ষ সুপ্তি সাহা এবং মানব সম্পদ কর্মকর্তা ঊর্মি সাহা তাঁর বোন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক …
জলবায়ু পরিবর্তন ভবিষ্যৎ নয়, বর্তমান বিপদ শরিফুল হাসান হাছান মাহমুদ প্রতিমন্ত্রীবন ও পরিবেশ মন্ত্রণালয় প্রথম আলো: কোপেনহেগেন সম্মেলন নিয়ে বাংলাদেশের প্রত্যাশা কী? হাছান মাহমুদ: অনেকেই মনে করছেন, এই সম্মেলনে গিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো টাকা চাইবে। কে কত টাকা পাবে, সেটি ঠিক হবে। আসলে তা নয়। কোনো দাবি-দাওয়া নিয়ে তহবিল বা ফান্ড চাওয়ার প্রশ্নে কোপেনহেগেন সম্মেলন হচ্ছে …
অর্থনৈতিক মন্দা কাটছে বাড়ছে জনশক্তি রপ্তানি শরিফুল হাসান বিশ্ব অর্থনৈতিক মন্দা কেটে যাচ্ছে, বাড়ছে জনশক্তি রপ্তানি। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল ১০ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছেন চার লাখ ৫১ হাজার ৫১৭ জন শ্রমিক। এর মধ্যে দুই লাখ ৪৪ হাজার ৩৪৮ জনই গেছেন দুবাইয়ে। জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, মন্দাসহ …
শরিফুল হাসান বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্তে এখনো অটল মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রেজাক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিষয়টি অবহিত করেছেন। বার্তা সংস্থা এএফপি ও মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, ত্রিনিদাদ ও টোবাগোতে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার …





