তথ্য ইউনিট চালু করেনি আড়াই হাজার এনজিও শরিফুল হাসান তথ্য অধিকার আইনের জন্য ওরাই আন্দোলন করেছিল। কিন্তু নিজেদের তথ্য দেওয়ার সময় যখন এল, তখন আর নির্দেশনা পালিত হলো না। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তথ্য কমিশন নিজেই।জানা গেছে, প্রকল্প, উন্নয়নকাজসহ সার্বিক বিষয়ে যেকোনো তথ্য যেন সহজেই পাওয়া যায়, সে জন্য বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) তথ্য …
শরিফুল হাসান বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) হিসাব অনুযায়ী এর সংখ্যা অন্তত আড়াই হাজার। কিন্তু অনুমোদন আছে মাত্র ৩০০ বিলবোর্ডের। বাকিগুলো অবৈধ, যে যার মতো করে যেনতেনভাবে গড়ে তুলেছে।ডিসিসির কর্মকর্তারা বলছেন, অনুমোদনহীন এসব বিলবোর্ডের কারণে নগরে যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তা-ঝুঁকিতে আছে সাধারণ মানুষ। কারণ সামান্য ঝড়-বাতাসেই এগুলো ভেঙে পড়ে। গত সোমবার …
শরিফুল হাসান এক দশক ধরে তাঁরা আছেন ইডেন কলেজে। কারোরই ছাত্রত্ব নেই। কমিটির মেয়াদও নেই। তবু তাঁরা ছাত্রলীগের নেত্রী। ভর্তি-বাণিজ্য, সিট দখলসহ নানা অভিযোগ ইডেন কলেজের ছাত্রলীগের এই নেত্রীদের বিরুদ্ধে। শুধু প্রতিপক্ষ নয়, তাঁদের নির্যাতনের কারণে নিজ সংগঠনের নেত্রীরাও অতিষ্ঠ।জেসমিন শামীমাকে সভাপতি ও ফারজানা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ২০০৬ সালে ইডেন কলেজের ছাত্রলীগের কমিটি গঠিত …
শরিফুল হাসান বরিশালের এনামুল হক, চুয়াডাঙ্গার মোহাম্মদ সোহাগ, নওগাঁর দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের মনির হোসেন, মিরপুরের ফারুকসহ ২৪ জন কর্মী আরডেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হন। তাঁরা দেশে ফিরে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) অভিযোগ এবং ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগটি পরে চলে যায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে। …
শরিফুল হাসান দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরি যাওয়া ৬১ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করা হয়েছে। আর পুনর্বহালের সময় এঁদের ‘জোট আমলের বঞ্চিত’ উল্লেখ করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও প্রতারণা করা হয়েছে। আবার চাকরি ছাড়ার সময় অবসর-সুবিধা হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে চাকরিতে যোগদান করলেও ১৪ জন কর্মকর্তা এক কোটি ২০ লাখ ১৮ হাজার ৬৫১ …





