শরিফুল হাসান ২৮তম বিসিএসে প্রায় এক হাজার ৩০০টি পদ বাড়ছে। এক হাজার ৭২০টি শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হলেও এই সংখ্যা এখন তিন হাজার ১৬ হচ্ছে। এর মধ্যে সাধারণ ক্যাডারে পদের সংখ্যা হবে প্রায় সাড়ে সাত শ। আগে এই সংখ্যা ছিল পৌনে ছয় শ।সংস্থাপন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা পদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত …
শরিফুল হাসান বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে উপপরিচালকের মোট পদ ১৯টি। কিন্তু নিয়মিত হিসেবে কর্মরত মাত্র চারজন। দুজন আছেন চলতি দায়িত্বে। তিনটি পদ শূন্য। বাকি ১০টি পদে বিভিন্ন দপ্তর থেকে প্রেষণে আনা কর্মকর্তাদের দিয়ে কাজ চলছে।পিএসসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কমিশনের প্র্রথম শ্রেণীর ২৩টি পদ শূন্য। এর মধ্যে সহকারী পরিচালকের ১১টি পদে নিয়োগের পরীক্ষার চূড়ান্ত …
প্রবাসী বেড়েছে ৩৫ গুণ জনবল ২৮ বছর আগের শরিফুল হাসান ২০০৯ সালে বাংলাদেশ থেকে মোট ২২ হাজার ২২৪ জন নারী বিদেশে গেছেন। এর মধ্যে শুধু লেবাননেই গেছেন ১৩ হাজার ৬২ জন। কিন্তু সেখানে বাংলাদেশের দূতাবাস নেই। নেই শ্রম কর্মকর্তাও। ফলে লেবাননে নির্যাতিত প্রবাসী নারীরা বিপদে পড়লে সহায়তার জন্য কোথাও যেতে পারেন না।শুধু লেবাননেই নয়, বিশ্বের …
শরিফুল হাসান বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। অথচ বর্তমান সরকারের ১৫ মাসে ওই দেশে গেছেন মাত্র ১৬ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মী। একই সময়ে সেখান থেকে ফিরেছেন ৩১ হাজার ৩০৬ জন। আগের বছরগুলোতে গড়ে দেড় থেকে দুই লাখ লোক সৌদি আরবে গেছেন। জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানি …
আদালতের নিষেধ মানল না ডিসিসি শরিফুল হাসান আদালতের নিষেধাজ্ঞা, পুলিশের অভিযান— কোনো কিছুরই তোয়াক্কা না করে শেষ পর্যন্ত হকারদের কাছেই কাগজে-কলমে ফুটপাত বরাদ্দ দিল ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে অতি গোপনে। এক সপ্তাহ ধরে হকাররা ডিসিসির চালানে ফুটপাত বরাদ্দের জন্য প্রতি বর্গফুট ১০ টাকা হারে টাকাও শোধ করছেন।এই অনুমোদনের ফলে এখন …





