যাওয়ার খরচই উঠছে না

শরিফুল হাসান রাজশাহীর শফিক মিয়া দুই লাখ ২০ হাজার টাকা খরচ করে ২০০৮ সালে মালয়েশিয়ায় এসেছেন। কৃষিশ্রমিক হিসেবে কাজ করে এখনো তিনি খরচের টাকাই তুলতে পারেননি।মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি খাবারের হোটেলে দেখা শফিক মিয়ার সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, ‘মালয়েশিয়ায় যখন আসি, তখন আমার ছেলের বয়স ছিল ছয় মাস। এখন চার বছরে পা দিয়েছে। ছেলেটার মুখ …

পাখির জন্য ভালোবাসা

শরিফুল হাসান একটু উষ্ণতা দেওয়ার জন্য কিছুক্ষণ পর পর তাঁরা পাখিটিকে চায়ের দোকানের চুলোর পাশে নিয়ে যাচ্ছিলেন। ওষুধও খাওয়াচ্ছিলেন ফোঁটা ফোঁটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিন নেতার মাজারের পাশে ঘটেছে ঘটনাটি। একটি পাখিকে বাঁচিয়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের এই প্রচেষ্টা চোখে লাগার মতো।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মাসুদ, তাঁর বন্ধু শিপন বিশ্বাস, …

খরচের টাকা তুলতেই হিমশিম

 শরিফুল হাসান কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি আফজাল হোসেনের। গ্রামে ছোট একটা দোকান ও কিছু জমিজমা ছিল। দ্রুত ভাগ্য বদলে যাবে—দালালদের এমন আশ্বাসে সিদ্ধান্ত নেন, বিদেশে আসবেন। দুই লাখ ২০ হাজার টাকা খরচ করে তিন বছর আগে চলে আসেন মালয়েশিয়ায়। এখন তাঁর উপলব্ধি, এত টাকা খরচ করে আসাই হয়েছে বড় ভুল। কারণ এত দিনেও ওই টাকা তুলতে …

‘রেলা’ পুলিশ ও ‘রোতান’ আতঙ্কে বাংলাদেশিরা

 শরিফুল হাসান ‘বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েও দুই মাস গোডাউনে বন্দী ছিলাম। কাজ পাইনি। বৈধ কাগজপত্র না থাকায় একদিন রেলা (অভিবাসন) পুলিশ এসে জেলে নিয়ে যায়। একদিন হাত-পা বেঁধে কোমরে প্রচণ্ড জোরে রোতান (বেত্রাঘাত) দিলে অজ্ঞান হয়ে পড়ি। পরদিন জ্ঞান ফিরলে দেখি, শরীরের পেছনের একাংশের মাংস উঠে গেছে। চার মাস পর জেল থেকে মুক্তি পাই। এখনো কোমর …

স্বপ্ন, আশা নিয়ে গিয়ে দুঃখের প্রবাসজীবন

শরিফুল হাসান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পাহাং থেকে ট্যাক্সিতে সেলানগর রাজ্যের ক্লাং জেলায় যাওয়ার পথে দুই পাশের আকাশছোঁয়া অট্টালিকা, দীর্ঘ ফ্লাইওভার, প্রশস্ত সড়ক দেখে মুগ্ধ হতে হয়। কিন্তু ক্লাংয়ের কাপাং এলাকায় গিয়ে এই মুগ্ধতা কেটে গিয়ে মন ছেয়ে যায় বিষাদে। সেখানকার অন্ধকার খুপরিঘরগুলো যেন উদ্বাস্তু শিবিরের ঘর বা বন্দিশালার প্রকোষ্ঠ। ঘরগুলোতে অনেক মানুষ শুয়ে আছেন।এই …