চকলেট চাই না, মা, তুমি ফিরে আসো

শরিফুল হাসান লিবিয়ায় এখন চলছে রাজনৈতিক সহিংসতা। গাদ্দাফির সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে প্রতিদিন অনেক হতাহতের ঘটনা ঘটছে। লিবিয়ার বিভিন্ন শহরের সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিতে আসছেন আহত লোকজন। ফলে চিকিৎসক ও সেবিকাদের এখন দম ফেলার সুযোগ নেই। বাংলাদেশের ৭০০ চিকিৎসক ও সেবিকা আছেন লিবিয়ার বিভিন্ন হাসপাতালে। এঁদের বেশির ভাগই আবার নারী। সরকারিভাবে তাঁরা …

বিদেশে গেছেন দেড় লাখ

বাড়ছে অভিবাসী নারীকর্মীর সংখ্যা শরিফুল হাসান বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ জনশক্তির রপ্তানি কমলেও বেড়েছে অভিবাসী নারীকর্মীর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট চার হাজার ৮৬৫ জন নারীকর্মী বিভিন্ন দেশে গেছেন। গত বছরের প্রথম দুই মাসে এই সংখ্যা ছিল তিন হাজার ৫৭০ জন। আর গত ২০ বছরে বিদেশে গেছেন দেড় লাখ নারীকর্মী।প্রবাসীকল্যাণ …

বাবা নেই, তবে পরিবার পেলেন নেথা

শরিফুল হাসান বাবার খোঁজ পেলেন নেথা ইসলাম। জানলেন বাবার পরিবারের কথা। কিন্তু পেলেন না কেবল বাবার দেখা। পাওয়া আর সম্ভবও নয়। বাবা ফকরুল ইসলাম বেঁচে নেই। গত হয়েছেন ২৭ বছর আগে, ১৯৮৪ সালে। তবে দেখা পেয়েছেন তিনি বাবার চাচাতো ভাইয়ের। জেনেছেন তাঁর বাংলাদেশি স্বজনদের কথা। পেয়েছেন শেকড়ের সন্ধান।কাকতাল দিয়ে শুরু! কামরুজ্জামান রুমানের বাড়ি সিলেটের কুলাউড়ায়। …

বাবার জন্য ভালোবাসা

শরিফুল হাসান নেথা ইসলামের বয়স ৪০; থাকেন যুক্তরাজ্যে; পেশায় সাইকোথেরাপিস্ট। মানে, মনস্তাত্ত্বিক পদ্ধতিতে মানসিক আবেগঘটিত সমস্যার চিকিৎসা দেন তিনি। কিন্তু অসামান্য এক আবেগ এই মেয়েটিকেই তাড়িয়ে বেড়াচ্ছে ৩৭ বছর ধরে। সেই তাড়না তাঁকে নিয়ে এসেছে বাংলাদেশে; তাঁর বাবার দেশে। তিনি খুঁজছেন তাঁর বাবা ফকরুল ইসলামকে।কেন খুঁজছেন? তিন বছরের একটি মেয়ে বাবার কী কী স্মৃতি মনে …

‘সরকার শুধু বিপদে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনবে’

একই সঙ্গে স্বস্তি আর উদ্বেগের কান্না লিবিয়াফেরত প্রবাসীদের শরিফুল হাসান বুধবার বেলা তিনটা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল। একজন একজন করে প্রবাসী বাংলাদেশি বেরিয়ে আসছিলেন বাইরে। এই দলটির সবাই এসেছেন লিবিয়া থেকে। বেশির ভাগই ফিরেছেন নিঃস্ব হয়ে, কেউ কেউ এক কাপড়ে। কিন্তু চরম বিপদ থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার স্বস্তি তাঁদের চোখেমুখে। একই সঙ্গে …