তত্ত্বাবধায়ক-ব্যবস্থা নিয়ে আন্দোলনের সেকাল, একাল শরিফুল হাসান ১৮ বছর আগের ঘটনা। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা বিএনপি সরকারের উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। তাই অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় সারা দেশে গণআন্দোলন গড়ে তোলা হবে।’একই দিন জাতীয় সংসদে …
অবৈধ বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ বাড়বে শরিফুল হাসান মালয়েশিয়ায় অবস্থানরত যেসব অবৈধ বাংলাদেশির কাছে পাসপোর্ট নেই, কেবল তাঁদেরই নতুন করে পাসপোর্ট দেবে সরকার। আর যাঁদের পাসপোর্ট আছে, কিন্তু মেয়াদ নেই, তাঁদের পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হবে। আর ‘সময়াভাবে’ এখন হাতে লেখা পাসপোর্ট দেওয়া হলেও ২০১৫ সালের মধ্যেই তা বদল করে এমআরপি (যন্ত্রে …
আন্দোলন-হরতাল সামনে রেখে সক্রিয় হতে চায় ছাত্রদল শরিফুল হাসান হরতাল-সমাবেশসহ দলের সব কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের মধ্য দিয়ে আবার সক্রিয় হতে চায় বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের নেতারা বলছেন, ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে এখন চরম বিভক্তি। মূল দলের বাইরে সংগঠনে ছয়টি উপদল আছে।অন্যদিকে মেয়াদহীন ছাত্রলীগের নেতাদের মধ্যে এখন ভর করেছে হতাশা। বারবার সম্মেলনের রব উঠলেও তা হয় …
ছয় বছরের বেশি থাকা বিদেশিদের আকামা দেবে না সৌদি আরব শরিফুল হাসান ছয় বছরের বেশি সময় ধরে সৌদি আরবে আছেন এমন শ্রমিকদের আর নতুন করে কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রচারিত হয়েছে। সৌদি সরকারের এই উদ্যোগে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। …
শরিফুল হাসান মাদারীপুরের রাজৈর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন স্বপ্ন দেখেছিলেন, বিদেশে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাবেন। এলাকার আদম ব্যবসায়ী হালান ফরায়েজী ও জহির তাঁকে গ্রিসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। জমিজমাসহ সর্বস্ব বিক্রি করে চার লাখ টাকা দেন আলমগীর। টাকা নিয়ে পালিয়ে যায় দালালেরা। আলমগীর এখন ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। আলমগীরের মতোই হাজার হাজার বাংলাদেশি বিদেশে যাওয়ার …





