সময় কমছে, উত্তাপ বাড়ছে শরিফুল হাসান শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। শোনাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। করেছেন পাল্টাপাল্টি অভিযোগও। চলছে ভোটের হিসাব-নিকাশ। সব মিলিয়ে নারায়ণগঞ্জের সর্বত্র এখন ভোটের উত্তাপ।আগামী রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। সময় যত কমছে, ভোটের উত্তাপও তত বাড়ছে।আলোচিত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর …
অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ শরিফুল হাসান নারায়ণগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি এলাকার দুটি ভোটকেন্দ্র পানি উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় ও ডিএনডি প্রকল্প প্রাথমিক বিদ্যালয়। এই দুটি কেন্দ্র প্রত্যন্ত এলাকায়, যোগাযোগব্যবস্থাও ভালো নয়। এখানে পাঁচ হাজার ভোটারকে ভোট দিতে হবে।এই দুটি কেন্দ্রের মতোই ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল মাদ্রাসা ও ৬ নম্বর ওয়ার্ডের সুমীলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় …
ভালো-মন্দের পার্থক্য করতে মানুষ জানে: আনোয়ার হোসেন শরিফুল হাসান নারায়ণগঞ্জের মানুষ ভালো ও মন্দের পার্থক্য করতে জানে। সন্ত্রাসের ভয়ে মানুষ একসময় আতঙ্কিত ছিল। কিন্তু এই অত্যাচার-জুলুমের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসী কথা বলতে দেখেছে একজন পৌর মেয়রকে। দেখেছে তাঁর উন্নয়নও। কাজেই ৩০ অক্টোবর ভোটাররা মন্দকে প্রত্যাখ্যান করে ভালোকেই বেছে নেবেন।গতকাল শনিবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন নারায়ণগঞ্জ …
নয় ওয়ার্ডে ইভিএম শরিফুল হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নয়টি ওয়ার্ডে ইভিএম (ইলেকট্রনিক ভোটিংমেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম ব্যবহারে আপত্তি করছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। অন্য দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান অবশ্য ভোট গ্রহণে ইভিএমের ব্যবহার মেনে নিয়েছেন।এদিকে ভোটারদের ইভিএমের ব্যবহার শেখাতে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে …
বাংলাদেশিদের ভোটার করার খবরে মালয়েশিয়ায় তোলপাড় শরিফুল হাসান মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটিতে থাকা বাংলাদেশি নাগরিকদের ভোটার করা হবে—পত্রিকার এমন খবরে মালয়েশিয়ায় তোলপাড় চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করছে।মালয়েশিয়া সরকার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বলেছে, অসৎ উদ্দেশ্যে এ ধরনের খবর প্রচার করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর …





