মরুর দেশে স্বপ্নবেড়ি শরিফুল হাসান লিবিয়ায় ভালো বেতনে কাজের প্রস্তাব। রাজি হলে ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর থেকে ভ্রমণ ভিসায় আফ্রিকার দেশ সুদান। সেখানে কিছুদিন থাকা। এরপর লিবিয়া সীমান্ত এবং রাতে মরুভূমি পেরিয়ে লিবিয়ার সীমান্ত শহর আল-কুফরা। তারপর চাকরি আর ভালো বেতন।সব হয়েছে। শুধু স্বপ্নের চাকরির সুযোগটা মিলল না। উল্টো গ্রেপ্তার হয়ে নিরাপত্তা ক্যাম্পে মানবেতর জীবনযাপন। …
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে না শরিফুল হাসান প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে না। তবে জানুয়ারি মাসেই নতুন কমিটি হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই কমিটিতে বয়স নয়, প্রাধান্য দেওয়া হবে ছাত্রত্ব। আগামীকাল ১ জানুয়ারি উদ্যাপিত হবে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।ছাত্রদলের নেতা-কর্মীরা বলেছেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। তাই তাঁরা আশা …
শরিফুল হাসান জনশক্তি রপ্তানি খাতে মহাজোট সরকারের তিন বছরের সাফল্য-ব্যর্থতার চিত্রটি মিশ্র। এই সময় স্মার্ট কার্ডের প্রবর্তন, অনলাইনে নাম নিবন্ধনসহ বিভিন্ন প্রযুক্তিগত সুবিধার প্রচলন, প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, প্রশিক্ষণসুবিধা সম্প্রসারণ ও বিদেশগামী নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধির মতো অগ্রগতি হয়েছে।এ ছাড়া শ্রমিকদের স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদে স্বাক্ষরসহ গত তিন বছরে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য নানা উদ্যোগ ছিল। …
অর্জন থাকলেও পুরোনো সমস্যাগুলো রয়ে গেছে শরিফুল হাসান জনশক্তি রপ্তানি খাতে মহাজোট সরকারের তিন বছরের সাফল্য-ব্যর্থতার চিত্রটি মিশ্র। এই সময় স্মার্ট কার্ডের প্রবর্তন, অনলাইনে নাম নিবন্ধনসহ বিভিন্ন প্রযুক্তিগত সুবিধার প্রচলন, প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, প্রশিক্ষণসুবিধা সম্প্রসারণ ও বিদেশগামী নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধির মতো অগ্রগতি হয়েছে।এ ছাড়া শ্রমিকদের স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদে স্বাক্ষরসহ গত তিন বছরে বিদেশে …
পথে পথে গ্রেপ্তার মৃত্যু হয়রানি শরিফুল হাসান মালয়েশিয়া, সৌদি আরব, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ; রোমানিয়া, ইতালি, গ্রিসসহ ইউরোপ; দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর অবৈধভাবে লোক পাঠাচ্ছে দালালেরা। সরকারি হিসাবে বর্তমানে বিভিন্ন দেশে সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি কারাগারে আছেন। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করা হচ্ছে। এ সুযোগে মালয়েশিয়ায় ছাত্র ও পর্যটক …





