সাংবাদিকতা

সিরাজগঞ্জ: নির্বাচনের আগেই আতঙ্কে সংখ্যালঘুরা

দোকান-বাড়ি-মন্দিরে হামলা শরিফুল হাসান হরতাল-অবরোধ আর রাজনৈতিক সহিংসতায় চাপা আতঙ্কে আছেন সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাঁরা বলছেন, বরাবরই যেকোনো ঘটনা ঘটলেই আওয়ামী লীগের সমর্থক—এমন অভিযোগ তুলে সংখ্যালঘু ব্যক্তিদের বাড়িঘর, দোকানপাট, মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। চলমান রাজনৈতিক অস্থিরতার সময়েও এর ব্যতিক্রম হয়নি।সাম্প্রতিক হরতাল-অবরোধ কর্মসূচির সময় এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার …

জেলায় নিহত ১১ জনের সাতজনই শিশু-কিশোর

ঢাল হিসেবে ব্যবহার করে মৃত্যুর পর ‘ক্ষতিপূরণ’ দিয়েছে জামায়াত শরিফুল হাসান  গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় হওয়ার পর থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জে যে ১১ জন মারা গেছে, তাদের মধ্যে সাতজনই শিশু-কিশোর। নিহত অন্তত পাঁচজনের পরিবারকে জামায়াত ‘ক্ষতিপূরণ’ দিয়েছে। তবে জামায়াত একে সহায়তা বলছে।পুলিশ বলছে, এখানে অবরোধকারীরা শিশু-কিশোরদের ঢাল হিসেবে …

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে?

শরিফুল হাসান প্রিলিমিনারির ফল প্রকাশের চার মাস হয়ে গেলেও ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। কবে নাগাদ এই পরীক্ষা শুরু হবে সে প্রশ্নেরও উত্তর দিতে পারছে না সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী।পরীক্ষার্থীরা বলছেন, অতীতে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের মাস খানেকের মধ্যেই লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা …

চর কাউয়ায় আজ সম্প্রীতি সমাবেশ

ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু শরিফুল হাসান বরিশালের চর কাউয়ায় আগুন লাগানোর ঘটনার ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার থেকে ১৫ হিন্দু পরিবারের বাড়িঘরের ভস্মীভূত ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে রোভার স্কাউটের সদস্যরা মিলে এই কাজ শুরু করেছেন। বরিশাল জেলা প্রশাসন বলছে, ধ্বংসাবশেষ সরানোর কাজটি যেন দ্রুত শেষ করা যায়, সে জন্যই স্কাউট সদস্যদের সেখানে …

পাঁচ মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান

শরিফুল হসান পাঁচ মাস আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়। পরে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন থেকে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান।বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, এলজিইডি তত্ত্বাবধানে ১৯৯৪-৯৫ অর্থবছরে হিম্মতনগর গ্রামে ওই বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। ২০১৩ সালের জুন মাসে প্রথমে বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা …