সাংবাদিকতা

ধানমন্ডিতে গড়ে উঠেছে সাড়ে পাঁচ হাজার বইয়ের এই জগৎ​

জ্ঞানতাপসের জ্ঞানভান্ডার শরিফুল হাসান বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ বাড়ি। কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় ভিন্ন এক জগৎ। ভবনের দোতলার প্রতিটি তাকে সাজানো বই। কী নেই তাতে! রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, সাহিত্যসহ নানা বিষয়ের নানা বই। আছে অনেক দুষ্প্রাপ্য গ্রন্থও।রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরের কাছে ৭/এ সড়কের ৬০ নম্বর বাড়িটির নাম ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ’। বাংলাদেশের …

সরেজমিন মুন্সিগঞ্জ-৭

কমেছে কীটনাশক ও সারের ব্যবহার শরিফুল হাসান  বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থানের কারণে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামটি বিখ্যাত। মুন্সিগঞ্জ শহর থেকে গাড়িতে করে এই গ্রামে যাওয়ার সময় রাস্তার দুই পাশে চোখে পড়বে সবজিখেত। কোনো খেতে ফুলকপি, কোনোটিতে বাঁধাকপি, কোনোটিতে টমেটো আবার কোনোটিতে বেগুন চাষ করা হয়েছে। দেখে মনে হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা কোনো …

সরে​জমিন মুন্সিগঞ্জ-৬

সব সড়ক বেহাল, রাস্তায় নামলেই দুর্ভোগ শরিফুল হাসান  সড়কজুড়ে পিচ ওঠা গর্ত। গাড়ি গেলে যেন ধুলাবালুর ঝড় ওঠে। আর বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতা। মাঝেমধ্যেই উল্টে যায় গাড়ি। মুন্সিগঞ্জ-মানিকপুর-মুক্তারপুর সড়কটির এই দশা দুই বছর ধরে।মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে এই সড়ক দিয়েই চার উপজেলা লৌহজং, টঙ্গিবাড়ী, সিরাজদিখান ও শ্রীনগরের যোগাযোগ। মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের পথও এটি। …

এক বেলা রেঁধে তিন বেলা খায় মুন্সিগঞ্জের মানুষ

শরিফুল হাসান  এক বেলা রান্না করে তিন বেলা খাচ্ছে মুন্সিগঞ্জের মানুষ। কারণ—গৃহস্থালিতে তীব্র গ্যাস-সংকট। আর এর প্রধান ভুক্তভোগী এখানকার গৃহিণীরা।কয়েক বছর ধরেই এ সংকট চলছে। প্রশাসনের লোকেরাই বলছেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে সব পর্যায়ের আলোচনা শেষ করে গ্যাস-সংকট এখন আইনশৃঙ্খলা কমিটির সভার নিয়মিত আলোচ্য বিষয় হিসেবে স্থান করে নিয়েছে।মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার গৃহিণী ইসরাত জাহান …

সরেজমিন মুন্সিগঞ্জ-৩

বাল্যবিবাহ ও পারিবারিক সমস্যায় সমাজে জটিলতা শরিফুল হাসান  স্কুলে স্কুলে মা সমাবেশ করা হচ্ছে। জনপ্রতিনিধি, কাজি, মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিরোধ কমিটি করা হচ্ছে। প্রশাসন-পুলিশ সবাই মিলে চালাচ্ছে উদ্বুদ্ধকরণ কার্যক্রম। উদ্দেশ্য একটাই—মুন্সিগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করা।জেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেল, জেলার ছয়টি উপজেলার পাঁচটিতেই নির্বাহী কর্মকর্তা এখন নারী। …