রিপোর্টিং

মিথ্যা প্রলোভনে পাঠানো হচ্ছে

কাজ নেই, সাইপ্রাসে কষ্টে বাংলাদেশি ছাত্ররা শরিফুল হাসান ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া। পড়াশোনার বাইরে অতিরিক্ত সময়ে ভালো চাকরি। সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করে ২০-২৫ হাজার টাকা আয়। ইউরোপের যেকোনো দেশে যাওয়ার সুযোগ।ছাত্র পরামর্শকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এমন সব প্রলোভন দেখিয়ে ছাত্র পাঠাচ্ছে সাইপ্রাসে। কিন্তু বাস্তবতা হলো, ক্ষুদ্র ইউরোপীয় দেশটিতে এখন কাজের সুযোগ নেই। ইউরোপজুড়ে মন্দার প্রভাব …

কঙ্গো প্রজাতন্ত্রে গৃহযুদ্ধ থামাতে শান্তি মিশন

ফেরার অপেক্ষায় বিমানবন্দরে ১২৪ পুলিশ সদস্য শরিফুল হাসান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দিন ধরে ‘মানবেতর জীবনযাপন’ করছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ১২৪ জন সদস্য। তাঁরা সবাই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জাতিসংঘের মিশনে গিয়েছিলেন। ১৪ দিন ধরে তাঁরা বিমানের জন্য অপেক্ষা করছেন।পুলিশ সদস্যরা টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন, পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমানে করে …

১১ মাসে জনশক্তি রপ্তানি পাঁচ লাখ ছাড়িয়েছে

শরিফুল হাসান চলতি বছরের ১১ মাসেই বাংলাদেশের জনশক্তি রপ্তানি পাঁচ লাখ ছাড়িয়েছে। বর্তমান সরকারের তিন বছরের মধ্যে এই সময়কে এ খাতের সবচেয়ে ভালো সময় বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এ সময়ে দেশটিতে গেছেন …

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১

জনতার রায় আজ শরিফুল হাসান কে বেশি শক্তিশালী—নেতা না জনতা? কেমন জনপ্রতিনিধি চাই নারায়ণগঞ্জবাসীর—সন্ত্রাস-দুর্নীতি মামলার আসামি নাকি পরিচ্ছন্ন ব্যক্তি? নির্বাচন কমিশন কি পারবে তাদের সর্বশেষ নির্বাচনটি শান্তিপূর্ণ করতে?এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে আজ রোববার। কারণ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ ভোটের দিন। ১৬৩টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট দিয়ে সব প্রশ্নের …

যোগাযোগ শুরু করেছে বড় কোম্পানিগুলো

ফিরে আসা কর্মীরা অগ্রাধিকার পাবেন লিবিয়ার শ্রমবাজারে শরিফুল হাসান লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীরা সে দেশের পুনর্গঠনে অগ্রাধিকার পাবেন। এরই মধ্যে লিবিয়ার বিভিন্ন কোম্পানি ফিরে আসা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।তবে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পরেই নিয়মিতভাবে দেশটিতে বাংলাদেশি কর্মীদের যাওয়া শুরু হবে। তাতে আরও ছয় মাস সময় লাগতে পারে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং …