রিপোর্টিং

ইরাকের শ্রমবাজার ঘিরে অসাধু তৎপরতা, ভুয়া চাহিদাপত্র

শরিফুল হাসান মালয়েশিয়ার মতো এবার ইরাকের শ্রমবাজার ঘিরে অসাধু তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইরাক থেকে এক হাজার ১৩০ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র এসেছে। কিন্তু মন্ত্রণালয় সেখানে খোঁজ নিয়ে এই চাহিদাপত্রের কোনো সত্যতা পায়নি।মন্ত্রণালয় মনে করছে, এই চাহিদাপত্র ভুয়া। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে যে প্রতিষ্ঠান এই চাহিদাপত্র এনেছে, তারা …

চাকরি নিয়ে বিদেশ যাত্রা

শরিফুল হাসান মালয়েশিয়ার কোতারা, মক্কার মিসফালা, জেদ্দার নাজলা, রিয়াদের হারা কিংবা নিউইয়র্কের জ্যাকসন হাইটস, কানাডার টরোন্টো, অষ্ট্রেলিয়ার সিডনি, লন্ডনের ব্রিকলেনে কিছুক্ষণ হাঁটলে চারপাশের মানুষজন দেখে আপনি অবাক হতে পারেন ‘বাংলাদেশ’ ভেবে। বিদেশের মাটিতে এতো বাংলাদেশি কোত্থেকে এলো সেই প্রশ্নও জাগতে পারে মনে। তবে একটি তথ্য জেনে রাখুন, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ এখন আছেন বিশ্বের …

দুবাইয়ে প্রতারকের খপ্পরে পড়ে ইরানে গিয়ে তাঁরা আটক হন

পাকিস্তানের এক কারাগারে আটক ৯০ বাংলাদেশি শরিফুল হাসান ২০১১ সালের অক্টোবরে কাজের জন্য দুবাই গিয়েছিলেন ঢাকার আশুলিয়ার মো. ফারুক। সেখানে বাংলাদেশি এক দালাল তাঁকে ভালো কাজ ও বেশি বেতনের লোভ দেখিয়ে ইরানে নিয়ে যান। কিন্তু ইরানের পুলিশ ফারুককে আটক করে পাকিস্তানে পাঠায়। তিনি বর্তমানে পাকিস্তানের কোয়েটার বালুচ চৈতা কারাগারে আটক রয়েছেন।দালালের খপ্পরে পড়ে ফারুকের এই …

ভিসা জালের অভিযোগ: আপাতত লোক না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের

বাংলাদেশি কর্মীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠাচ্ছে লিবিয়া শরিফুল হাসান বাংলাদেশি কয়েক শ কর্মীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে লিবিয়া। দেশটি বলছে, জাল ভিসায় আসায় তাঁদের ফেরত পাঠানো হচ্ছে।ঢাকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশিদের ভিসা দেয় ঢাকার লিবীয় দূতাবাস। কাজেই ভিসা জাল হলে সেখান থেকেই হচ্ছে। সমস্যা সমাধানে আপাতত দেশটিতে লোক না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া …

মন্ত্রণালয় ও শাহজালাল বিমানবন্দরের তথ্য

৩ বছরে ৮ হাজার প্রবাসীর লাশ শরিফুল হাসান বিদেশে গিয়ে ভাগ্য ফেরাবেন— এমন আশায় সৌদি আরবে গিয়েছিলেন গাজীপুরের কালিয়াকৈরের আবদুস সাত্তার। তবে পরিবারের ভাগ্য বদলানোর আগেই হূদেরাগে আক্রান্ত হওয়ার পর লাশ হয়ে দেশে ফেরেন তিনি। ১৩ মে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ গ্রহণের সময় দুই ছেলেকে নিয়ে চিৎকার করে কাঁদছিলেন সাত্তারের স্ত্রী আয়েশা।একই দিন …