রিপোর্টিং

উত্তরা ফ্ল্যাট প্রকল্প

আইন ভেঙে সরকারের সঙ্গে দুই সাংসদের ব্যবসা শরিফুল হাসান আইন ভেঙে রাজধানীর উত্তরায় সরকারি ফ্ল্যাট নির্মাণকাজে যুক্ত হয়েছেন ক্ষমতাসীন দলের দুই আইনপ্রণেতা। প্রকল্পের ৭৯টি ভবনের (সাড়ে ছয় হাজার ফ্ল্যাট) মধ্যে ৭৭টিরই কাজ পেয়েছে এই দুই সাংসদের প্রতিষ্ঠান।সাংসদ দুজন হলেন রাজশাহী-৪ থেকে নির্বাচিত এনামুল হক ও ঢাকা-৩-এর নসরুল হামিদ। এদিকে কার্যাদেশ পাওয়ার পরই এনামুল হক সরকারের …

বাংলাদেশ-ভারত সংলাপ

ইলিশ সংরক্ষণে একযোগে কাজ করার ঘোষণা শরিফুল হাসান ভোজনরসিক বাঙালির রসনাতৃপ্তির মস্ত উপাদান ইলিশ। কিন্তু ভরা মৌসুমেও উপাদানটি দিন দিন দুর্লভ হয়ে উঠছে।ইলিশপ্রাপ্তির এই সংকটের মুহূর্তে ‘ইলিশ ব্যবস্থাপনা নিয়ে আন্তসীমান্ত সংলাপ’-এ একসঙ্গে কাজ করার কথা বলল বাংলাদেশ ও ভারত। ভারতের কলকাতা শহরের একটি হোটেলে ইলিশ নিয়ে আয়োজিত এক সংলাপে গতকাল মঙ্গলবার এই ঘোষণা আসে। প্রকৃতি …

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ

আইনে আছে সবই, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন শরিফুল হাসান জবাইখানার বাইরে পশু জবাই করা যাবে না। জবাইয়ের পরিবেশ হতে হবে মানসম্মত। থাকতে হবে বর্জ্য ব্যবস্থাপনা। কর্মীদের সংক্রামক রোগ থাকা যাবে না। সিটি করপোরেশনের নিজস্ব প্রাণিসম্পদ কর্মকর্তা এ বিষয়গুলো পরিদর্শন করবেন।পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-তে এমন অনেক ভালো কথাই আছে। কিন্তু নানা সীমাবদ্ধতায় এই …

শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের দেশে থাকা সন্তানেরা

শরিফুল হাসান দীর্ঘদিন ধরে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সন্তানেরা সরকারের শিক্ষাবৃত্তি পাবে। অষ্টম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেধার ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হবে। জনশক্তি রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করেন, এর ফলে প্রবাসে থাকা বাংলাদেশি কর্মীদের সন্তানেরা লেখাপড়ায় অনেক বেশি উৎসাহী হয়ে উঠবে।বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে এক কোটি বাংলাদেশি বিদেশে …

বাড়িভাড়া বাড়ছেই, চিড়েচ্যাপ্টা মানুষ

শরিফুল হাসান সংবিধানের ১৫ অনুচ্ছেদে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ জীবনযাপনের মৌলিক প্রতিটি অধিকার নিয়েই প্রচণ্ড চাপের মধ্যে থাকে দেশের মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে বাসস্থানের সমস্যা। বাড়িভাড়া এখন যন্ত্রণার আরেক নাম।বেসরকারি একটি স্কুলের শিক্ষক দেবাশীষ রায় বেতন পান সব মিলিয়ে আট হাজার টাকা। পল্লবীর ডি ব্লকের …