রিপোর্টিং

ব্যবস্থা নিচ্ছে না শ্রম মন্ত্রণালয়

জালিয়াতি করে সরকারি কাজ পেয়ে আবার জালিয়াতি শরিফুল হাসান জালিয়াতির মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পে জনবল সরবরাহের কাজ পেয়েছে প্রটোকল নামের একটি প্রতিষ্ঠান। জামানত হিসেবে প্রতিষ্ঠানটির জমা দেওয়া দুটি পে-অর্ডারই জাল বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রকল্পে জনবল সরবরাহের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে অবৈধভাবে লোক নিয়োগের বিজ্ঞপ্তি …

নির্মাণযজ্ঞ চলছে কাতারে, কর্মী পাঠানোর বড় সুযোগ

শরিফুল হাসান ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা দেশ হতে চায় কাতার। এটি তাদের জাতীয় লক্ষ্য। আর ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজকও তারা। এই দুই অবস্থা মিলিয়ে আধুনিক সব স্টেডিয়ামসহ বিশাল নির্মাণযজ্ঞ চলছে কাতারে। ফলে দেশটিতে এখন বিপুলসংখ্যক শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে।রাজধানী দোহা ঘুরে দেখা গেছে, কেবল রাজধানীতেই তিনটি স্টেডিয়ামের নির্মাণকাজ চলছে। মোট নয়টি নতুন স্টেডিয়াম …

বিসিএসের প্রশ্নপত্র ফাঁস

পিএসসির আঙুল বিজি প্রেসের দিকে, বিজি প্রেসের ‘না’ শরিফুল হাসান দীর্ঘদিন পর আবারও বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। অতীতের মতো এবারও সন্দেহের তির সরকারি ছাপাখানা বিজি প্রেসের দিকে। তবে বিজি প্রেস বলছে, তাদের এখান থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পদ্ধতিগত ত্রুটি থাকার কারণেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ২০১০ সালে …

নার্সিং পড়ে আইইউবিএটির শিক্ষার্থীরা বিপাকে

শরিফুল হাসান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, তাদের অনুমোদন নেই। বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) বলছে, তাদের শর্ত মানা হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি বলছে, তাদের সবকিছুই ঠিক আছে। এই তিনের বেড়াজালে চরম বিপাকে পড়েছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা।ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নামের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা এখন চরম অনিশ্চয়তায় …

অবহেলায় পর্যটন খাত

শরিফুল হাসান পর্যটন সক্ষমতা বা প্রতিযোগিতার (টিটিসিআই) দিক থেকে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১৮। যদিও সাম্প্রতিক সময়ে দেশে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তবে অবকাঠামোগত সমস্যা, নীতিনির্ধারকদের আন্তরিকতার, পেশাদারিত্ব, দক্ষতা ও প্রচারের অভাবের কারণে সম্ভাবনাময় এ খাতটি পিছিয়ে আছে। বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা প্রায় ৯০ কোটি, ধরা হচ্ছে ২০২০ সাল নাগাদ এ সংখ্যা …