রিপোর্টিং

আগারগাঁওয়ে নতুন ভবন, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রক্তে শিহরণ জাগাবে মুক্তিযুদ্ধ জাদুঘর শরিফুল হাসান শরিফুল হাসান অস্ত্র হাতে গেরিলা মুক্তিযোদ্ধারা যাচ্ছেন অভিযানে। কখনো গাদাগাদি করে তাঁরা ঘুমাচ্ছেন এক কক্ষে। চোখের সামনে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত পোশাক আর অস্ত্র। একাত্তরের এমন ছবি মনে শিহরণ জাগাবে। আবার নারী নির্যাতন কিংবা বুদ্ধিজীবী হত্যার দলিলগুলো দেখে যে কেউ হয়ে উঠবেন ক্রুদ্ধ, অশ্রুসজল। বিপরীতে নৌ কমান্ডোদের সাহসী অভিযান কিংবা …

জমিদারপুত্রের স্কুলের ১৬৯ বছর

শরিফুল হাসান ১৮৪৮ সালের ১২ জুন। ঢাকার আর্মেনীয় জমিদারের পুত্র নিকোলাস পিটার পোগোজের বয়স তখন ১৮। এই তরুণ আরমানিটোলায় নিজ বাড়ির নিচতলায় একটি স্কুল প্রতিষ্ঠা করলেন। নাম দিলেন পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা। ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমেদ রচিত ঢাকা: ইতিহাস ও নগরজীবন (১৮৪০-১৯২১) গ্রন্থে ঢাকার পোগোজ স্কুলের এই বর্ণনা আর বিবর্ণ একটি পুরোনো ছবি …

মালয়েশিয়ায় জি টু জি প্লাসে কর্মী প্রেরণ

নির্ধারিত খরচ ৩৩ হাজার লাগছে সাড়ে তিন লাখ শরিফুল হাসান জি টু জি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী যাওয়ার সরকার-নির্ধারিত খরচ ৩৩ হাজার ৫৭৫ টাকা। কিন্তু কর্মীপ্রতি খরচ হচ্ছে দুই থেকে সাড়ে তিন লাখ টাকা। অর্থাৎ, নির্ধারিত খরচের ১০ গুণ পর্যন্ত দিতে হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, খরচের বিষয়ে তাঁদের মুখ খুলতে বারণ করা হয়েছে। কিন্তু প্রথম …

আটকে আছে প্রকল্প

প্রাথমিকের উপবৃত্তি বন্ধ আট মাস শরিফুল হাসান আমলাতান্ত্রিক জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ হয়ে আছে আট মাস ধরে। বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া কমানোর জন্য এ প্রকল্প নেওয়া হয়েছিল। বৃত্তির টাকা না পাওয়ায় অনেক শিশুর স্কুলে উপস্থিতির হার কমে গেছে বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন।রংপুরের পীরগঞ্জের নখারপাড়ার ভ্যানচালক আবুল কালাম জানান, তাঁর ছেলে সেফাউল ইসলাম পঞ্চম …

নিয়োগ পরীক্ষার খবর নেই

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৩০ লাখ চাকরিপ্রার্থীর আবেদন শরিফুল হাসান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে ৮২০ জন কর্মকর্তা নিয়োগের জন্য এক বছর আগে বিজ্ঞপ্তি দিয়েছিল ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। ২ লাখ ৭৪ হাজার আবেদন পড়ে। নিয়োগ দূরে থাক, কবে নিয়োগ পরীক্ষা হবে, তা-ই এখনো অনিশ্চিত। একই সময়ে ঘোষণা করা জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মকর্তা (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষারও খবর নেই। …