দুঃসহ যন্ত্রণার নাম ২১ আগস্ট শরিফুল হাসান ‘দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। শান্তিতে ঘুমিয়েছি, গত ১০ বছরে এমন একটি রাতও নেই। শরীরে গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার। ঠিকমতো হাঁটতে পারি না, বসতে পারি না। ডান পায়ের ঘা কিছুতেই শুকাচ্ছে না। একটা কান আগেই গেছে, পরে একটা কিডিনও নষ্ট হয়েছে। এখন মনে হয়, সেদিন মরে গেলেই ভালো ছিল। …
আড়াই বছরেও বিচার শুরু হয়নি শরিফুল হাসান নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের আড়াই বছর পেরিয়ে গেলেও বিচার শুরু হয়নি৷ আওয়ামী লীগের এক পক্ষের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নিতে লোকমানের পরিবারই এই বিচার বিলম্বিত করছে৷কিন্তু লোকমানের পরিবার বলছে, পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে, তাতে এজাহারভুক্ত ১১ আসামিই বাদ পড়েছে। তাই তারা পুলিশের …
স্বজনেরা কাঁদলেন, কাঁদালেন শরিফুল হাসান কথা বলতে গিয়ে তাঁরা সবাই কেঁদেছেন। কখনো তাঁদের কণ্ঠে ছিল হতাশা, কখনোবা ক্ষোভ। কেউ হত্যাকাণ্ডের শিকারের বাবা-মা, কেউ ভাই-বোন, কেউবা স্ত্রী অথবা সন্তান। সবাই অভিযুক্ত করেছেন নূর হোসেন আর র্যাবকে। দাবি করেছেন, নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে।নারায়ণগঞ্জ …
শরিফুল হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনার পর র্যাব, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের গণবদলি করা হলেও জেলার সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি।গত ১০ দিনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১-এর অধিনায়কসহ তিন কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তাসহ অন্তত ৯১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা …
শরিফুল হাসান নূর হোসেন কোথায়? গ্রেপ্তার হচ্ছেন না কেন? নারায়ণগঞ্জে এখন সবার মুখে মুখে এ প্রশ্ন৷ পুলিশের ধারণা, তিনি দেশেই আছেন এবং খুব দ্রুতই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে৷ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা সরকারের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই অপহরণের ঘটনায় সেনাবাহিনী ও নৌবাহিনী থেকে র্যাবে আসা তিন কর্মকর্তার নাম এসেছে৷ এর …




