তারুণ্য

আঙ্কারা

শরিফুল হাসান আমার লাল সবুজের পাঞ্জাবি দেখে ছবির লোকটা এগিয়ে এসে জানতে চাইলেন এটা কোন দেশের জার্সি? ভীষণ সুন্দর। আমি তাকে বললাম এটা আমার দেশের জাতীয় পতাকার রং লাল সবুজ।‌ আসলে বিদেশে গেলে নানা কারণেই অনেকেই অনেক সময় অনেকে বাংলাদেশের পরিচয় লুকাতে চায়। কিন্তু আমি নিজের দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে বিদেশে অনেক সময়ই লাল …

‘আর্লি স্টেজ স্টার্টআপ’ ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে জাহাজী

শরিফুল হাসান এসএসসি, এইচএসসি, টিএসসি-জীবনে ডিগ্রি এই তিনটাই। জীবন যাপনের নয়, উদযাপনের। কেন কী কারণে শুরুর এই দুটো বাক্য লিখেছি সেটা যারা জানেন তারা জানেনই, যারা জানেন না তারাও কিছুক্ষণ পর জেনে যাবেন। যে কারণে এই লেখা সেটা হলো, দেশসেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে জাহাজী। ফেসবুক কিংবা গণমাধ্যমের খবরে আপনারা অনেকেই হয়তো খবরটা দেখে থাকবেন। আজ …

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড

শরিফুল হাসান সপ্তম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড জয়ী সব সাংবাদিকদের অভিনন্দন। ২০১৫ সালে ব্র্যাক যখন অভিবাসন খাতের সাংবাদিকদের স্বীকৃতি দেওয়ার অসাধারণ উদ্যোগ নেয় আমি তখন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার। পরপর প্রথম দুই বছরই আমি প্রথম হয়ে এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এরপর ২০১৭ সালে আমি প্রথম আলো ছেড়ে ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের হেড হিসেবে যোগ দেই। গত পাঁবছর …

জিতলো বাংলাদেশ!

শরিফুল হাসান ৩-১ গোলে শিরোপা জিতলো বাংলাদেশ! কী দুর্দান্ত ফুটবল! এই মেয়েদের বিরাট সংবর্ধনা দেয়া হোক! ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে তারা আসুক এই শহরে! কী দুর্দান্ত খেলা! কী আত্মবিশ্বাস! এই মেয়েরা মন জয় করেছে। ভালোবাসা সাবিনা, সিরাত, ঋতুপর্ণা ও রূপন চাকমা, কৃষ্ণা, শামসুন নাহার, মাসুরাদের জন্য। অভিনন্দন কোচ রাব্বানী। জয় বাংলা! ‘ফাইনালে যে এগার জনের …

দৈনিক বাংলা

শরিফুল হাসান রাত পোহালেই কাল ৪ সেপ্টেম্বর থেকে দেশে আসছে আরো একটি নতুন পত্রিকা দৈনিক বাংলা। দুই যুগ আগে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটি নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত হতে যাচ্ছে। আসলে নতুন কোন পত্রিকা আসলে আমি এক ধরনের ঈদের আনন্দ অনুভব করি। Dainik Bangla নিয়েও সেই আনন্দ হচ্ছে। দৈনিক বাংলা পত্রিকাটির ইতিহাস বেশ পুরোনো। পাকিস্তান …