তারুণ্য

অভিযোগ, ঘুষ না দেওয়ায় চাকরি হয়নি

অভিজ্ঞ ১৭ কেবিন ক্রুকে চাকরি দেয়নি বিমান শরিফুল হাসান বিভিন্ন বেসরকারি এয়ারলাইনসে কর্মরত এবং পরবর্তী সময়ে বিমানে প্রশিক্ষণ নিয়ে সাময়িক চাকরি করা ১৭ জন কেবিন ক্রুকে চাকরি দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে প্রশিক্ষণে মেধাতালিকায় শীর্ষস্থানে থাকা ও ‘দক্ষতার’ জন্য বিমানের সনদপ্রাপ্ত ব্যক্তিরাও রয়েছেন। তাঁদের অভিযোগ, ঘুষ দিতে না পারায় তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।বিমানের একটি …

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম শরিফুল হাসান নয়টি পদের বিপরীতে ২৯ শিক্ষক, দুটি পদের বিপরীতে ২৪ কর্মকর্তা এবং সাতটি পদের বিপরীতে ২২ কর্মচারী নিয়োগ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। উপাচার্য শাদাত উল্লাহ এবং তাঁকে ঘিরে রাখা একটি চক্র এই অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই নিয়োগ কেলেঙ্কারির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে।নিয়োগ-বাণিজ্য …

৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন শিগগির

২০০ নম্বরের প্রিলিমিনারি, লিখিত পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে শরিফুল হাসান ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আগামী মাসে। তবে এবার প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ২০০ নম্বরে। আগের মতোই নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে এ পরীক্ষা হলেও এবার লিখিত পরীক্ষা হবে নতুন সিলেবাসে।২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ৩৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। দেড় বছরের …

প্রার্থীদের আগ্রহ নিয়ে সংশয়

বিসিএস উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণির চাকরিও মিলবে শরিফুল হাসান বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি এমন প্রার্থীদের প্রথম শ্রেণির নন-ক্যাডার পদের পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদেও নিয়োগের ব্যবস্থা রাখা হচ্ছে। এ জন্য নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালাও সংশোধন করা হয়েছে। সরকারি কর্মকমিশন (পিএসসি) মনে করছে, এই সংশোধনের ফলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে …

নরসিংদীর চার উপজেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ

লেবু রপ্তানি হচ্ছে ইউরোপে শরিফুল হাসান  কাপড় ও সবজির কারণে নরসিংদীর খ্যাতি দেশজুড়ে। কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও নরসিংদীকে পরিচয় করিয়ে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষকৃত ‘কলম্বো’ জাতের সুগন্ধি লেবু।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ৬০ হাজার ১৮০ কেজি লেবু রপ্তানি হয়েছে। তবে বেসরকারি হিসাবে …