কুয়েতে জনশক্তি রপ্তানি বন্ধ সাড়ে তিন বছর শরিফুল হাসান বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কুয়েত। দেশটিতে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি আছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটিতে তিন বছর ধরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বন্ধ আছে। বাজারটি চালু করতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহল আশা করছে, প্রধানমন্ত্রীর আসন্ন কুয়েত সফর পরিস্থিতি বদলে দেবে। সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ …
শরিফুল হাসান কুয়েতের কারাগারে ১২ জন নারীকর্মীসহ ২৯০ জন বাংলাদেশি মানবেতর জীবন কাটাচ্ছেন। তাঁদের কখন কীভাবে দেশে ফেরত পাঠানো হবে, তা এখনো নিশ্চিত নয়। ভিসার মেয়াদ না থাকায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এই কর্মীদের অনেকেই ছয়-সাত বছর ধরে জেলে আছেন।গত ২০ জানুয়ারি কুয়েতের পার্লামেন্টে এসব তথ্য জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ জাবের আল খালেদ আল-সাবাহ। স্বরাষ্ট্রমন্ত্রী …
লিবিয়ায় জনশক্তি রপ্তানি কমছে, নানা কারণে সৃষ্টি হয়েছে সংকট শরিফুল হাসান বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার লিবিয়ায় হঠাত্ করে শ্রমিক রপ্তানি কমে গেছে। বিশ্বমন্দার কারণে ২০০৯ সালে সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েতসহ বিভিন্ন শ্রমবাজারে যখন সংকট ছিল, তখন বাংলাদেশের একটি বড় বাজার ছিল লিবিয়া। কিন্তু জাল ভিসা, প্রতারণাসহ নানা কারণে সেখানে শ্রমিক পাঠানো নিয়ে সম্প্রতি …
শরিফুল হাসান বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৈদেশিক মুদ্রার মজুদ (রিজার্ভ) ৭০ হাজার কোটি টাকা বা এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে রিজার্ভের এই রেকর্ড উদ্যাপনকালে গভর্নর আতিউর রহমান বলেছিলেন, রিজার্ভের এই অর্জনের মূল কৃতিত্ব প্রবাসীদের।বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ৬৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত। তাঁরাই দেশের রিজার্ভের রেকর্ড গড়তে, অর্থনীতিকে বিপদমুক্ত …
অর্থনৈতিক মন্দা কাটছে বাড়ছে জনশক্তি রপ্তানি শরিফুল হাসান বিশ্ব অর্থনৈতিক মন্দা কেটে যাচ্ছে, বাড়ছে জনশক্তি রপ্তানি। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল ১০ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছেন চার লাখ ৫১ হাজার ৫১৭ জন শ্রমিক। এর মধ্যে দুই লাখ ৪৪ হাজার ৩৪৮ জনই গেছেন দুবাইয়ে। জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, মন্দাসহ …





