জনশক্তি/প্রবাসী

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন : বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য ঢাকা

রাজনৈতিক সহিংসতার কারণেই এই তকমা শরিফুল হাসান সারা বছর অসহনীয় যানজট, গণপরিবহনের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা, বেদখল ফুটপাত, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, অপরিকল্পিত বাড়িঘর, ঘিঞ্জি পরিবেশ, যেখানে-সেখানে আবর্জনা, সুপেয় পানি ও গ্যাসের সমস্যা…।ঢাকার সমস্যার তালিকা এমনই দীর্ঘ। এর সঙ্গে গত এক বছরে যোগ হয়েছে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। এতে হুমকির মুখে পড়েছে নাগরিক নিরাপত্তা। এই সহিংসতাই ঢাকাকে …

প্রথমবারের মতো কমল প্রবাসী-আয়

শরিফুল হাসান বাংলাদেশে প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রতিবছরই আগের বছরের তুলনায় ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু ২০১৩ সালে প্রথমবারের মতো প্রবাসী-আয় কমেছে। স্বাধীনতার পর গত ৪২ বছরে প্রবাসী-আয় কমার নজির এটাই প্রথম।২০১২ সালের তুলনায় গত বছর প্রবাসী-আয় কমেছে সাত হাজার ৬০৭ কোটি টাকা। গত বছর জনশক্তি রপ্তানিও আগের বছরের তুলনায় দুই লাখ কম হয়েছে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জনশক্তি, …

দ. আফ্রিকায় ৫০ বাংলাদেশি খুন

শরিফুল হাসান সন্ত্রাসী হামলায় একের পর এক বাংলাদেশি খুন হচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। এর মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনেই পাঁচ বাংলাদেশি খুন হয়েছেন। এ ছাড়া গত ১০ মাসে অন্তত ৫০ জন বাংলাদেশি খুন হয়েছেন। দেশটির বাংলাদেশ হাইকমিশনারের বাড়িতেও ডাকাতি হয়েছে।ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, গত পৌনে পাঁচ বছরে দক্ষিণ আফ্রিকা থেকে …

ইরাকে বৈধ হতে পারবেন অবৈধ বাংলাদেশিরা

শরিফুল হাসান অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইরাক। ইরাকের বিভিন্ন গণমাধ্যম এবং প্রবাসী বাংলাদেশিরা এসব তথ্য জানিয়েছেন।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে বলেছে, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে যাঁরা বৈধ হতে পারবেন না, তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।ইরাকের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটির সব কোম্পানি, হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন …

সৌদি আরবে আজ থেকে অভিযান

সাত লাখ বাংলাদেশি ক্ষমার সুবিধা নিয়েছেন শরিফুল হাসান প্রায় ছয় মাস ধরে চলা সৌদি আরব সরকারের সাধারণ ক্ষমা গতকাল রোববার শেষ হয়েছে। এশিয়ার কয়েকটি দেশ এই সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ জানালেও সৌদি সরকার রাজি হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা বৈধ হননি, তাঁদের বিরুদ্ধে আজ সোমবার থেকে অভিযান শুরু করতে যাচ্ছে দেশটি। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস …