২২৬ কোটি টাকার সারের হদিস নেই শরিফুল হাসান বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) গুদামে কাগজে-কলমে যে সার থাকার কথা, বাস্তবে তা নেই। সরকারের বাণিজ্যিক অডিট অধিদপ্তর সম্প্রতি এক নিরীক্ষায় ৮৬ হাজার ৬৫৭ মেট্রিক টন সারের কোনো হদিস পায়নি। ওই সারের বাজারমূল্য ২২৬ কোটি টাকা।বিসিআইসির কর্মকর্তারা বলছেন, প্রভাবশালী একটি চক্র কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে প্রতিবছর সার পরিবহন …
শরিফুল হাসান এই মুহূর্তে রাজধানীবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম নির্মাণাধীন মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার। ২০১৪ সালের মধ্যে এই ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এর পরে সময় নির্ধারণ করা হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর। এবারও কাজ শেষ হয়নি। তবে ইতিমধ্যে খরচ প্রায় তিন গুণ বেড়েছে। আর দুর্ভোগ বেড়েছে ‘শত গুণ’। কবে নাগাদ এ ফ্লাইওভারের …
মধ্যরাতে মেঘনায় আতঙ্ক শরিফুল হাসান শরীয়তপুরের নড়িয়া থেকে ছেড়ে আসা এমভি রেডসান-২ নামের লঞ্চটি মেঘনা নদী দিয়ে এগোচ্ছিল ঢাকার দিকে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তখন একটা। শীতের মধ্যরাতে লঞ্চের অধিকাংশ যাত্রী তখন ঘুমে। হঠাৎ প্রচণ্ড ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভাঙে তাঁদের। ঘটনা বুঝতে গিয়ে তাঁরা দেখলেন, বালু বহন করা বিপরীতমুখী একটি নৌযান (বাল্কহেড বা …
শরিফুল হাসান ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে গত শনিবার থেকেই উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। কিন্তু এলাকার মন্দিরগুলোর নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠনকে ধর্মীয় সমাবেশ করার অনুমতি দেয় উপজেলা প্রশাসন। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ওই সমাবেশ এলাকায় উত্তেজনা আরও বাড়িয়েছে। সমাবেশ থেকেই …
শরিফুল হাসান এই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় একটি পুরোনো স্কুটার নিয়ে ঘুরে বেড়ান তিনি। স্কুটারটির সামনের গ্লাসে লেখা ‘পথসভা’। পেছনে একটি মাইক; আর একটি ব্যাগ থেকে বেরিয়ে আছে বেশ কয়েকটি গাছের চারা। স্কুটারের সামনে-পেছনে দুই দিকেই ফল আর ঔষধি গাছ নিয়ে নানা ধরনের লেখা।দেখে বেশ কৌতূহল হলো। পিছু নিয়ে দেখা গেল কারওয়ান বাজারেই থেমেছেন। এরপর …





