সাংবাদিকতা

আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবস আজ

প্রতিশ্রুত ট্রাইব্যুনাল হয়নি ১৫ মাসেও শরিফুল হাসান সমুদ্রপথে মানব পাচারের শিকার হয়ে মালয়েশিয়ায় আটকের পর গত বছরের ২০ অক্টোবর দেশে ফিরে আসেন কক্সবাজারের টেকনাফের মোরশেদ আলম, নরসিংদীর আল আমিন, হবিগঞ্জের মো. রোমানসহ ১১৫ জন বাংলাদেশি। সরকারি উদ্যোগে তাঁদের ফিরিয়ে আনা হলেও পাচারের সঙ্গে জড়িত কারোরই বিচার হয়নি। এমনকি মামলা পর্যন্ত হয়নি। আবার গত বছরের ১৩ …

রূপ হারিয়েছে রূপলাল হাউস

শরিফুল হাসান ইউরোপীয় স্থাপত্যের আদলে ঢাকার বুড়িগঙ্গার তীরে অবস্থিত একটি মনোরম অট্টালিকা রূপলাল হাউস। সৌন্দর্যে এটি একসময় আহসান মঞ্জিলের সঙ্গে পাল্লা দিত। বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে প্রকাশিত আলোকচিত্রে সেকালের ঢাকা অ্যালবামে বুড়িগঙ্গার তীরের রূপলাল হাউসের একটি ছবি মিলল। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে, পুরান ঢাকার ফরাশগঞ্জের দুই বিত্তবান ভাই রূপলাল দাস ও রঘুনাথ দাস ১৮৪০ …

ইউপি নির্বাচনে সহিংসতা: কেমন আছেন তাঁরা

বিচার চেয়ে হুমকিতে দুই পরিবার শরিফুল হাসান  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হওয়ার পরপরই খুন হন যুবলীগের কর্মী জসীমউদ্দিন হাওলাদার ওরফে পলাশ (৩৫)। এ হত্যা মামলার প্রধান আসামি ও জলাবাড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আশিস কুমার বড়াল এখন কারাগারে।গত ১৬ এপ্রিল সকালে পিটিয়ে হাত–পা ভেঙে দুই পায়ে রড বিদ্ধ করে জসীমউদ্দিনকে হত্যা করা …

ইউপি নির্বাচনে সহিংসতা কেমন আছেন তাঁরা সরেজমিন: পিরোজপুর সদর

ভোটের পর থেকে শঙ্কায় ৭ গ্রামের সংখ্যালঘুরা শরিফুল হাসান  পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ সিকদার মল্লিক গ্রামের বাসিন্দা দেবাশীষ মাঝি ৪ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর থেকে ঘরছাড়া। এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজন তাঁকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অজ্ঞাত স্থানে বসে মুখোমুখি আলাপচারিতায় দেবাশীষ বলেন, ‘ভোটের পর এক দিনও বাড়িতে …

সরেজমিন: পিরোজপুরের মঠবাড়িয়া

পাঁচ পরিবারের খোঁজ রাখেনি কেউ শরিফুল হাসান  সীমা আক্তার এখন মানুষের বাড়ি কাজ করে কোনো রকমে নিজের খাবার জোগাড় করেন। কোলের শিশুটি প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তার দেখানোর মতো টাকা নেই। সীমা মনে করছেন, ভিক্ষা করা ছাড়া তাঁর আর কোনো পথ নেই।সীমা আক্তারের স্বামী বেলাল মোল্লা গত ২২ মার্চ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে ভোট গ্রহণের …