সাংবাদিকতা

পুরান ঢাকায় পবিত্র শবে বরাত

ইবাদতের পাশাপাশি উপহার সংস্কৃতি শরিফুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা। পুরান ঢাকার সূত্রাপুর থানার মিলব্যারাকের পাশের একটি গলি ধরে হেঁটে যাচ্ছে নয়-দশ বছরের দুই শিশু। দুজনের হাতেই দুটি থালাভর্তি রুটি, তরমুজসহ নানা খাবার। কোথায় যাচ্ছ, জানতে চাইলে সিয়াম আর সাদিক পরিচয় দিয়ে দুই শিশু বলে, শবে বরাতের খাবার দিতে যাচ্ছে খালার বাসায়। পুরান ঢাকার অলিগলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় …

পরিবর্তন দৃশ্যমান হচ্ছে : সাঈদ খোকন

শরিফুল হাসান আজ দায়িত্বের দুই বছর পূর্ণ করলেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র। নির্বাচনের সময় নাগরিকদের কাছে তাঁদের প্রতিশ্রুতি ছিল অনেক। গত দুই বছরে তার কতটুকু পূরণ করতে পেরেছেন, কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যায় পড়ছেন এবং আগামী দিনে তাঁদের পরিকল্পনা কী—তা জানতে মেয়রদের মুখোমুখি হয়েছে প্রথম আলো। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ …

তিনি পড়েন, কাজও করেন

শরিফুল হাসান সুদর্শন তরুণটির চোখে চশমা। মুখে মিষ্টি হাসি। বিক্রি করছেন টুপি, আতর, খেজুরসহ নানা সামগ্রী। চট করে দেখলে কারও মনে হতে পারে, তরুণ ‘নায়ক’ কোনো নাটক বা চলচ্চিত্রের শুটিং করছেন। কিন্তু তা নয়, এটি বাস্তব জীবনের দৃশ্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের ফটকে গেলে দেখা যাবে এই দৃশ্য।টুপি ও আতরবিক্রেতা এই তরুণের নাম আনোয়ার সাদাত। …

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর কার্যালয়

সেবাদাতা আছেন, সেবাগ্রহীতা কম শরিফুল হাসান সেবা দিতে বসে আছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সেবা নিতে আসা নাগরিকদের সেরকম ভিড় নেই। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের কেউ নথি নিয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত, কেউ আবার অলস সময় কাটাচ্ছেন। কাউকে দেখা গেল খোশগল্প করতে। প্রথমে দেখলে যে কারও মনে হতে পারে, এখানকার লোকজনের বুঝি কাজ নেই!এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের …

প্রতিবন্ধী বলে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে না বিজেএসসি

‘আমি কি তবে হেরে যাব?’ শরিফুল হাসান জন্ম থেকেই এক চোখে দেখেন না। আরেকটি চোখও ধীরে ধীরে নষ্ট হয়েছে। কিন্তু দমেননি তিনি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন। এবার সহকারী জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনও করেছেন। কিন্তু প্রতিবন্ধী বলে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে না বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন …