সাংবাদিকতা

ভালোবাসা শ্রীমঙ্গল!

শরিফুল হাসান বাংলাদেশের কোন কোন উপজেলা আছে যার নাম শুনলেই আপন মনে হয়! দুটি পাতা একটি কুঁড়ির শ্রীমঙ্গল তেমনি একটা উপজেলা। এখানকার পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। অসম্ভব সুন্দর এলাকা। ঠিক কতোবার এসেছি এখানে মনে রাখাও কঠিন। আমার এক বন্ধু এখানকার চা বাগানের …

প্রশ্নপত্র ফাঁস এবং একজন উপাচার্য!

শরিফুল হাসান তারিখটা আজও মনে আছে। ২০১৭ সালের ২১ এপ্রিল। সেদিন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার বা নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। তার আগের রাতেই আমার কাছে পরিস্কার তথ্য প্রমাণ চলে আসে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম মেসেঞ্জারে সেই প্রশ্নপত্র অনেকেই পেয়েছে বলে আমাকে জনিয়েছিলেন। আমার কাছে সেগুলোর স্ক্রিনশট ছিলো। পরীক্ষা …

আইভীর জন্য শুভ কামনা

শরিফুল হাসান নারায়নগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন মানেই দারুণ সব নাটকীয়তা আর উত্তেজনা। ২০১১ সালে নারায়নগঞ্জের নির্বাচন যেন পুরো দেশের নির্বাচনে পরিনত হয়েছিল। সেই সময়ে পুরো একটা মাস আমি নারায়নগঞ্জে ছিলাম। ওই সময়টায় খুব কাছ থেকে সব প্রার্থীকে দেখেছি, দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলোর রাজনীতি। সে এক উত্তেজনাপূর্ণ সময়। এরপর ২০১৬ সালের নির্বাচনটাও দেখেছি। সবকিছু ছাপিয়ে একজন …

শুভ জন্মদিন প্রথম আলো

শরিফুল হাসান প্রচণ্ড ভালোলাগা ও ভালোবাসা না থাকলে ১২ বছর একটা প্রতিষ্ঠানে কাটিয়ে দেয়া সহজ বিষয় না। আজ আমার সেই ভালোবাসার প্রতিষ্ঠান প্রথম আলোর ২২তম প্র‌তিষ্ঠা বার্ষিকী। ২০০৫ সালে যখন যোগ দিয়েছিলাম প্রথম আলোর বয়স তখন সাত আর আমার নিজের বয়স তখন ২২। ২২ থেকে ৩৪। আমার তারুণ্যের ১২ টা বছর কাটিয়েছি প্রথম আলোতে। প্রথম …

এক লাখ ফলোয়ারকে ধন্যবাদ!

19/8/20 ফেসবুকে আমার লেখা অনুসরণ করেন এমন লোকের সংখ্যা একটু আগে (19/8/20) এক লাখ পেরিয়েছে। একইসাথে আজকে আরও একটা লড়াইয়ে আমরা জিতলাম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি মালয়েশিয়ার পুলিশ। শিগগির তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দারুণ খবর। ফেসবুকের বিষয়ে বলি। আজকেই যে এক লাখ ফলোয়ার …