সাংবাদিকতা

বাবা!

শরিফুল হাসান মাইক্রোফোন হাতে নিয়েই কেঁদে ফেলে ছোট্ট শিশু আদিবা। কাঁদতে কাঁদতেই বলে, ‘পাপাকে (বাবা) ছাড়া একটুও ভাল্লাগে না আমার। কিচ্ছু ভাল্লাগে না।’ আদিবার বয়স যখন দুই বছর, তখন থেকেই সে আর তার বাবাকে খুঁজে পাচ্ছে না। এখন তার বয়স ১১ বছর। সে বিশ্বাস করে, একদিন না একদিন সে তার বাবাকে খুঁজে পাবে। শনিবার বিকেলে …

গুম !

শরিফুল হাসান ‘আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। সেদিন দুপুরে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাবা আমাকে বলে গেলেন, ঠিকমতো লেখাপড়া করো। রাতে বাসায় ফিরে আমাদের দুই ভাইয়ের পড়া ধরবেন। কিন্তু বাবা আর পড়া ধরতে এলেন না। আর কোনো দিন বাবা আমাদের পড়া ধরবেন না। বাবা আমাদের কাছে এখন কেবলই ছবি। কেবলই স্মৃতি।’ কথাগুলো এখনো কানে …

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান!

Bir_Shreshto_Flt._Lft._Matiur_Rahman-5

শরিফুল হাসান আকাশটা সেদিন ঝকঝকে ছিল। ত্রিশ বছরের টগবগে এক যুবকের বুকের মধ্যে তখন স্বাধীনতার দামামা বাজছে। কিন্তু তিনি তো আটক আছেন পাকিস্তানে। যুদ্ধে যোগ দেবেন কীভাবে? ঠিক করলেন পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে সেই বিমান নিয়ে যোগ দেবেন মুক্তিযুদ্ধে। কী দুঃসাহসী পরিকল্পনা। সেই গল্প শোনার আগে চলুন ফিরে যাই পুরান ঢাকায়।সালটা ১৯৪১ সালের ২৯ …

পর্যটন শহরের প্রাণ ধ্বংস হচ্ছে!

শরিফুল হাসান ছবিগুলো দেখুন! কে বলবে এগুলো পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় পর্যটন শহর কক্সবাজারের ছবি? বরং প্রথম দেখায় মনে হবে ঢাকা শহর। ছবিগুলো দেখি আর ভাবি অসাধারণ এক পর্যটন শহরের প্রাণ-প্রকৃতি কীভাবে দিনকে দিন ধ্বংস হচ্ছে! ভীষণ মন খারাপ হয়। আমি ফিরে যাই তিন দশক আগে আমার শৈশবে যখন প্রথমবার কক্সবাজার এসেছিলাম। না খুব বেশিদিন আগের …

শোকের দিন

শরিফুল হাসান বাঙালির শোকের দিন আজ, দিন আত্মোপলব্ধির। এই দেশে এমন একটা রাত এসেছিল যার চেয়ে কালো রাত আর হতে পারে না। শুধু কালো ব্যাজ বুকে লাগিয়ে, কালো পোশাক পরে, ফেসবুক কিংবা শহরজুড়ে পোস্টার ও ব্যানার ছড়িয়ে কিংবা গরু জবাই বা বিরিয়ানি দিয়ে এই শোক অনুধাবন করা যাবে না। এগুলো খুব সহজে দেখা যায়, দেখানো …