শরিফুল হাসান কক্সবাজারের তিনটি বেসরকারি সংস্থা (এনজিও) নিয়ে বিপাকে পড়েছে সরকার। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ওই তিনটি এনজিওর কার্যক্রম চালানোর অনুমতি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই কক্সবাজার জেলা প্রশাসন ওই তিনটি এনজিওর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এনজিও তিনটি হচ্ছে: এমএসএফ-হল্যান্ড, মুসলিম এইড-ইউকে ও ফ্রান্সের অ্যাকশন কন্ট্রা লা ফেইম বা …
শরিফুল হাসান বিদেশে জনশক্তি রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার চিন্তা করছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) সদস্যরা। আজ বুধবার সংবাদ সম্মেলন করে তাঁরা এ সিদ্ধান্ত জানাতে পারেন।বায়রার কয়েকজন নেতা জানান, গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও জনশক্তি রপ্তানিকারকদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে মন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে বায়রা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। …
শরিফুল হাসান বাংলাদেশের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে স্বাস্থ্যসেবার নামে প্রায় ১৩ কোটি টাকা (প্রায় ১৯ লাখ ডলার) আত্মসাতের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড। পদক্ষেপ মানবিক কেন্দ্র নামের ওই এনজিওর বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাব দেওয়া এবং কাগজপত্র জালিয়াতিরও অভিযোগ তোলা হয়েছে।গ্লোবাল ফান্ডের মহাপরিদশর্কের কার্যালয় (অফিস অব দি ইন্সপেক্টর জেনারেল—ওআইজি) দীর্ঘ তদন্ত শেষে গত জুলাই …
এবার সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে অশনিসংকেত শরিফুল হাসান ২০০৮ সালে কুয়েত। পরের বছর সৌদি আরব ও মালয়েশিয়া। বাংলাদেশের অন্যতম এই তিন শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পর মূল ভরসা হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সেখানেও এখন অশনিসংকেত।জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, দীর্ঘদিন ধরে কূটনৈতিক যোগাযোগ, এমনকি প্রধানমন্ত্রীর সফরের পরও সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়া থেকে কোনো …
নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে শরিফুল হাসান ঈদের পর মালয়েশিয়ার মানব- সম্পদমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সে দেশে জনশক্তি রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ রকম আশা করা হচ্ছে। তবে দেশের জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে নতুন এ আলোচনা-প্রক্রিয়ার সাফল্য নিয়ে সংশয় রয়েছে।বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়ার …





