শান্তিপূর্ণ ভোট, গণতন্ত্রের জয় শরিফুল হাসান অত্যন্ত সোহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন। এক দিন আগেও দুই প্রার্থী যেখানে সহিংসতার আশঙ্কা করছিলেন, সেখানে গতকাল শনিবার দুই মেয়র প্রার্থীর কেউই কোনো অভিযোগ করেননি; বরং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সকালে একই কেন্দ্রে ভোট দিয়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছেন। বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।শুধু নির্বাচন …
দুই প্রার্থীই শতভাগ আশাবাদী শরিফুল হাসান সরকারি দল বলছে, মেয়র হিসেবে এ এইচ এম খায়রুজ্জামান সফল। তিনি অনেক উন্নয়নকাজ করেছেন। আর বিরোধী দল বলছে, শুধু খায়রুজ্জামান নন, পুরো সরকারই ব্যর্থ। কারণ, গত সাড়ে চার বছরে রাজশাহীতে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। কোনটা ঠিক? এ প্রশ্নের উত্তর মিলবে আজ শনিবার, ১৫ জুন। রাজশাহীবাসী আজ চতুর্থবারের মতো নগরপিতা …
শরিফুল হাসান রাজশাহী মহানগরের স্বল্প আয়ের মানুষ ও বস্তিবাসীর ভোট টাকার বিনিময়ে কেনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে বিপুল টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রধান দুই মেয়র পদপ্রার্থীর এজেন্টরা। তবে নির্বাচন কমিশন ও পুলিশ বলছে, প্রার্থী ও তাঁদের লোকজন মুখে মুখে এসব অভিযোগ করলেও প্রমাণ দিতে পারছেন না। ফলে কোনো …
নগর ভবনের চাবি নারীদের হাতে শরিফুল হাসান রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। ফলে রাজশাহী সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনের চাবিও নারী ভোটারদের হাতে। মেয়র পদপ্রার্থীদের মধ্যে যিনি নারীদের ভোট বেশি পাবেন তিনিই যাবেন নগর ভবনে। এ জন্য মেয়র পদপ্রার্থীরাও ১৫ জুন নারী ভোটারদের ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নারীদের কাছে প্রচারণা …
স্থানীয় নির্বাচনে জাতীয় রাজনীতি শরিফুল হাসান রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল শহরে বইছে তুমুল নির্বাচনী হাওয়া। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে স্থানীয় সরকার নির্বাচন হলেও স্থানীয় বিষয়গুলোর চেয়ে জাতীয় বিষয়গুলোই বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে চাপা পড়ে যাচ্ছে স্থানীয় সমস্যাগুলো। চার সিটিতেই আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা তাঁদের গত সাড়ে চার বছরের …





