ছয় মাসেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি শরিফুল হাসান জাতীয় সম্মেলনের পর ছয় মাসের বেশি হয়ে গেলেও এখনো কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। এদিকে কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীরা সাবেক ও বর্তমান নেতাদের বাসায় ছুটছেন।গঠনতন্ত্র অনুয়ায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ২৫১ সদস্যের। গত বছরের ২৬ জুলাই ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সভাপতি এবং এস এম …
শরিফুল হাসান বাংলাদেশে শিশুদের ওপর সহিংসতা বেড়েই চলেছে। গত চার বছরে দেশে ১ হাজার ৮৫টি শিশুকে হত্যা করা হয়েছে। আর এ বছরের জানুয়ারিতেই হত্যা করা হয়েছে ২৯টি শিশুকে। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো কেরানীগঞ্জের আবদুল্লাহ। অপহরণের পর তাকে হত্যা করা হয়।বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্যে দেখা গেছে, গত জানুয়ারি মাসে দিনাজপুরের মিমি, সিলেটের সালমান ও …
শরিফুল হাসান ঢাকায় প্রায় ২০০ বছরের পুরোনো একটি বাড়ির ছবি পাওয়া গেল নগর জাদুঘরে। বুড়িগঙ্গার তীরে ওয়াইজঘাটের ৭ নম্বর এই বাড়িটি নীলকর ওয়াইজের। পূর্ববঙ্গে নীলকর ওয়াইজের বিস্তৃত জমিদারি ছিল। তবে তিনি ১৮৫১ সালে ভাওয়াল রাজা কালী নারায়ণের কাছে জমিদারি বিক্রি করে ইংল্যান্ডে চলে যান। এরপর নীলকর ওয়াইজের বাড়িটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়। পরে এই বাড়িতেই …
এক কিলোমিটার ফুটপাতে ৮৪ বার ওঠানামা শরিফুল হাসান রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের পদচারী-সেতু থেকে নেমে কেউ যদি গ্রিন রোডের পূর্ব পাশের ফুটপাত ধরে হেঁটে পান্থপথ মোড় পর্যন্ত যেতে চান, তবে তাঁকে এক কিলোমিটার পথ পেরোতে হবে। এটুকু পথ অতিক্রম করার সময় ৮৪ বার ফুটপাত থেকে সড়কে ওঠানামা করতে হবে। আবার কেউ যদি পান্থপথ থেকে পশ্চিম …
শরিফুল হাসান জানুয়ারি মাসের মাঝামাঝি। শীতের সকাল। কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবীর, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন। সবাই যাবে শিক্ষাসফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। এটা চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের ‘ঘুরে আসি সোনারগাঁও’ শীর্ষক গল্পের অংশ। কিন্তু সব স্কুলের ছেলেমেয়েদের …





