শরিফুল হাসান মাদারীপুরের রাজৈর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন স্বপ্ন দেখেছিলেন, বিদেশে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাবেন। এলাকার আদম ব্যবসায়ী হালান ফরায়েজী ও জহির তাঁকে গ্রিসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। জমিজমাসহ সর্বস্ব বিক্রি করে চার লাখ টাকা দেন আলমগীর। টাকা নিয়ে পালিয়ে যায় দালালেরা। আলমগীর এখন ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। আলমগীরের মতোই হাজার হাজার বাংলাদেশি বিদেশে যাওয়ার …
জমি ইজারা নিতে আজ চুক্তি শরিফুল হাসান আফ্রিকার দেশ তানজানিয়ায় জমি ইজারা নিয়ে চাষাবাদ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য দেশটিতে ৩০ হাজার হেক্টর জমি ইজারা নিতে আজ বৃহস্পতিবার চুক্তি করছে বাংলাদেশের বেসরকারি কৃষিবিষয়ক পরামর্শক-প্রতিষ্ঠান ভাটি বাংলা এগ্রিটেক। এ চুক্তি হচ্ছে তানজানিয়া এগ্রিকালচার পার্টনারশিপ ডিপার্টমেন্টের সঙ্গে।ভাটি বাংলার অন্যতম পরিচালক মোহাম্মদ দুলাল ব্যাপারি গতকাল বুধবার প্রথম …
শরিফুল হাসান ১০০ যুবকের সব পুঁজি ও স্বপ্ন নিয়ে প্রতারণা করেছে আল-আব্বাস ইন্টারন্যাশনাল নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। রুমানিয়ায় উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে এসব যুবকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে তাঁদের নিঃস্ব করেছে প্রতিষ্ঠানটি। তাঁরা টাকা ফেরত পেতে তিন বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় অভিযুক্ত …
শরিফুল হাসান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ২২০ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। গত সপ্তাহে দেশটির পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এদিকে অবৈধভাবে থাইল্যান্ড যাওয়ার পথে মিয়ানমারে আটক ৬০ বাংলাদেশি প্রায় দেড় মাস কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন।মধ্যপ্রাচ্যের ইংরেজি দৈনিক গালফ নিউজে গতকাল রোববার প্রকাশিত এক খবরে বলা হয়, আবুধাবির মুসাফাহ শিল্প এলাকা থেকে গত সপ্তাহে ২২০ …
জর্ডানে কাজে যোগ দিয়েছেন বিক্ষোভকারী বাংলাদেশিরা শরিফুল হাসান জর্ডানে তৈরি পোশাক কারখানাগুলোর সব বাংলাদেশি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বেতন বাড়ানোর দাবিতে তাঁরা প্রায় তিন সপ্তাহ আন্দোলন করেন। জর্ডানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ১৫ জর্ডানিয়ান দিনার (বাংলাদেশি দেড় হাজার টাকা) করে বেতন বাড়ানোর আশ্বাসে বাংলাদেশি শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।জর্ডানে বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত …




